কল্যাণীতে একাধিক আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ সহ ৩ দুষ্কৃতি পুলিশের জালে

Share:

নিজস্ব প্রতিনিধি,কল্যাণী: কল্যাণী থানার পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে, কল্যাণী থানা এলাকার উত্তর চাঁদমারি বেলতলা(Beltala) এলাকা থেকে তিন ব্যক্তিকে বেআইনি আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ সহ গ্রেফতার করে। ধৃতদের নাম জয় রায়, বিজয় সরকার এবং দেবজিৎ মন্ডল। ধৃতরা প্রত্যেকেই কল্যাণী থানা এলাকার বাসিন্দা। অভিযান চালিয়ে পুলিশ ধৃতদের কাছ থেকে একটি দেশি ওয়ান শটার আগ্নেয়াস্ত্র, একটি গুলি উদ্ধার করে। এরপর পুলিশ তাদেরকে আদালতে পেশ করে।আদালত পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।

এরপর শনিবার রাতে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের সময় পুলিশ আরো একটি দেশি নাইন এমএম পিস্তল(9MM Pistol) এবং একটি ম্যাগাজিনের সন্ধান পেয়ে তা উদ্ধার করে। ধৃতদের আরো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কোথা থেকে এই আগ্নেয়াস্ত্র এল এবং কাদের কাছে এই আগ্নেয়াস্ত্র যাওয়ার কথা ছিল। নাকি এই আগ্নেয়াস্ত্র দিয়ে তারা কোন অবৈধ কাজ করতো সমস্তটাই এখন খতিয়ে দেখছে কল্যাণী থানার পুলিশ। ধৃতদের সঙ্গে আর চক্রে কারা যুক্ত আছে তা জানতে তদন্ত চলছে।

বেআইনি আগ্নেয়াস্ত্র চোরা চালান এবং তার পাশাপাশি মোটা দামে তা বিক্রি করা ও অন্য রাজ্য থেকে নিয়ে এসে পাচার করা এই চক্রে কারা যুক্ত তা জানতে জোর কদমে তদন্ত চালাচ্ছে কল্যাণী থানা। ধৃতদের পুরনো ক্রিমিনাল রেকর্ড খতিয়ে দেখছে পুলিশ। আগ্নেয়াস্ত্র গুলি কোথায় তৈরি হয়েছিল এই রাজ্যে নাকি ভিন রাজ্যে তাও খতিয়ে দেখছে পুলিশ।প্রয়োজন বোধে এই চক্রের সন্ধান পেতে কল্যাণী পুলিশ ভিন রাজ্যের পুলিশের সঙ্গে যোগাযোগ স্থাপন করবে বলে জানা গিয়েছে। এস টি এফ এর সাহায্য নেওয়া হতে পারে বলে কল্যাণী থানা(Kalyani P.S.) সূত্রে খবর।

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২