আবার বাংলায় কথা বলায় ২ শ্রমিককে হরিয়ানা পুলিশ আটক করল, চিন্তায় বৃদ্ধা মা

Share:

নিজস্ব প্রতিনিধি, মাটিয়া: আবারোও বাংলা বলায় পরিযায়ী দুই শ্রমিককে আটকে রাখার অভিযোগ। অভিযোগ হরিয়ানা পুলিশের বিরুদ্ধে।অসহায় বৃদ্ধ মা।ঘটনাটি হরিয়ানার ।বাড়ি উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার মাটিয়া থানার(Matia P.S.) উত্তর দেবীপুর এলাকায় ।রুবিকুল আলী ও জাফর আলী দুই ভাই ।ক্যাটারিং- এর কাজ করতে হরিয়ানায় গিয়েছিল দু’মাস আগে ।কিন্তু হঠাৎই এক সপ্তাহ আগে হরিয়ানা পুলিশ তাদের ধরে নিয়ে যায় । একবারই বাড়ীর সাথে তারা কথা বলতে পেরেছিল । তারপর থেকেই মায়ের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন তাদের । অভিযোগ তাদের সঙ্গে থাকা মোবাইল ফোন আটক করেছে পুলিশ।

মা ও এলাকার মানুষের অভিযোগ শুধু বাংলা ভাষা বলার কারনে তাদেরকে হরিয়ানা পুলিশ(Hariyana Police) আটকে রেখেছে । মারধর করা হচ্ছে।প্রয়োজনীয় কাগজপত্র দেখানোর পরেও কোনরকম সুরাহা হচ্ছেনা বলে দাবি তার পরিবারের ।দুই ভাই একসাথে হরিয়ানায় শ্রমিকের কাজ করতে যায়। আর বাড়িতে তাদের বৃদ্ধ মা একাই থাকে। দুই ভাই টাকা পাঠায় তাতেই তার মায়ের খাওয়া-দাওয়া চলে । কিন্তু হঠাৎ তাদেরকে হরিয়ানা পুলিশ আটক করে রাখায় ভীষণ বিপাকে পড়েছে তার মা ।কদিন ধরে তার মা কেঁদেই চলেছে ।তার মায়ের দাবি, তার দুই সন্তানকে তার কোলে ফিরিয়ে দেওয়া হোক । কোনভাবে যোগাযোগ স্থাপন করতে পারছেন না বৃদ্ধা মা তাসলিমা বিবি। আতঙ্কের মধ্যে তিনি দিন কাটাচ্ছেন। সন্তানদের দুশ্চিন্তা আর অপরদিকে আর্থিক অনটন গ্রাস করেছে বৃদ্ধা মাকে।

গ্রামবাসীরা কেউই যোগাযোগ স্থাপন করতে পারছেন না ওই দুই যুবকের সঙ্গে। এদিকে হার্দিক পরিস্থিতি এতই খারাপ যে হরিয়ানার(Hariyana) কোথায় তারা রয়েছেন সেখানে পৌঁছানোর মত সুযোগ পাচ্ছেন না বৃদ্ধা মা। কেঁদে কেঁদে দিন কাটছে বৃদ্ধা মায়ের। এখনো অবধি কোন রাজনৈতিক দল সাহায্য করতে এগিয়ে আসেননি এই পরিবারকে। শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য কেন তার দুই সন্তানকে আটকে রেখে হরিয়ানা পুলিশ অত্যাচার করছে প্রশ্ন তুলেছেন বৃদ্ধা মা। অথচ দুই সন্তানের আধার কার্ড থেকে ভারতীয় সঠিক সচিত্র পরিচয় পত্র সব কিছুই  আছে।

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ