‘এখন ভিন্ন ধর্মে বিয়ে করলে কী দশা হত….’,  আশঙ্কা উগরে দিলেন নাসির ঘরণী রত্না

আজকের মতো না। আজ যদি আমরা বিয়ে করতাম তাহলে কী হত জানি না। হয়তো আমাদের অনুমতি নাও পাওয়া যেত। কিন্তু সেই সময় এটা খুব সহজ ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: রত্না পাঠক, বলিউডের স্বনামধন্য অভিনেত্রী। তাঁর আরও একটি পরিচয় হল, তিনি কিংবদন্তি অভিনেতা নাসির উদ্দিন শাহের স্ত্রী। হ্যাঁ, আন্তঃধর্মীয় মতে বিয়ে হয়েছিল তাঁদের। যেটি কিনা বর্তমানে যুগে দাঁড়িয়ে বিতর্কিত টপিক। কোনও হিন্দু মেয়ে মুসলিম ধর্মের ছেলেকে বিয়ে করলেই তা সমাজের দৃষ্টিকটু। বিশেষ করে, কোনও তারকা এমনটা করলে তো কথাই নেই, শুরু হয় তাঁদের বয়কটের ডাক। যেমন গতবছর শত্রুঘ্ন সিনহার মেয়ে সোনাক্ষী সিনহা তাঁর দীর্ঘদিনের প্রেমিক জাহির ইকবালকে আন্তঃধর্মীয় আইনে বিয়ে করেও তীব্র কটাক্ষের শিকার হয়েছিলেন। যাইহোক, যুগ বদলেছে। পুরোনো দিনে এমনটা ছিল না। তার প্রমাণ নাসির উদ্দিন শাহকে বিয়ে রত্না পাঠকের। মনসুর আলি পতৌদিকে বিয়ে মুসলিম ঘরের বউ হয়েছিলেন শর্মিলা ঠাকুরও। যাই হোক, এবার আসি আসল কথায়! সম্প্রতি মুসলিম ধর্মে বিয়ে নিয়ে মুখ খুলেছেন রত্না পাঠক। পাশাপাশি বর্তমান সময়ে যদি তিনি নাসিরকে বিয়ে করতে চাইতেন, তাহলে কী হত? সেই আশঙ্কাও প্রকাশ করেছেন।

‘গোলমাল ৩’, ‘সারাভাই বনাম সারাভাই’-এর মতো একাধিক আইকনিক প্রকল্পের অংশ হয়েছেন রত্না পাঠক। অভিনয়ের দিক থেকে তিনি পাকা। পাশাপাশি ব্যক্তিগত জীবনেও তিনি সুখী। বরাবরই খোলামেলা ভাবে মতামত প্রকাশ করতে ভালোবাসেন রত্না, যদিও নাসির উদ্দিনও একই ধরনের প্রবক্তা। রত্না পাঠক এবং নাসিরুদ্দিন শাহের বিয়ের বয়স পেরিয়েছে ৪০ বছর ধরে। দুজনেই দুই ছেলের বাবা-মা। ভিন্ন ধর্মের হওয়া সত্ত্বেও, তাদের বিবাহ এখনও সফলভাবে চলছে। কিন্তু এর রহস্য কী? সুখী দাম্পত্যের রহস্য ফাঁস করে অভিনেত্রী বলেন, ‘শুরু থেকেই আমরা একসঙ্গে থাকতে চেয়েছিলাম। আমাদের পরিবারও আমাদের সিদ্ধান্তে খুব সহায়ক ছিল, তাই আমাদের বিয়েতে কখনও কোনও সমস্যা হয়নি। সহজভাবে বলতে গেলে, আমরা সবার আগে বন্ধু। একই রকম রুচি আমাদের। আমি মনে করি কোনও সম্পর্ককে বাঁচিয়ে রাখতে হলে এই তিনটিই খুব গুরুত্বপূর্ণ। থিয়েটার এবং চলচ্চিত্র সম্পর্কে আমাদের দুজনেরই ধারণা একই রকম ছিল। তবে আন্তঃধর্মে প্রেম বা বিয়ে নিয়ে আমরা খুব বেশি বিরোধিতার মুখোমুখি হইনি। শুধুমাত্র মানুষ এখানে-সেখানে একটু আওয়াজ করত।’ এরপর বর্তমান যুগে যদি তাঁরা আন্তঃধর্মে বিয়ে করতেন তাহলে কী হত?

সেই আশঙ্কা উড়িয়ে প্রবীণ অভিনেত্রী বললেন, ‘আজকের মতো না। আজ যদি আমরা বিয়ে করতাম তাহলে কী হত জানি না। হয়তো আমাদের অনুমতি নাও পাওয়া যেত। কিন্তু সেই সময় এটা খুব সহজ ছিল। আমরা কেউই বিশেষ ধার্মিক নই, তাই আমরা এই সিদ্ধান্ত সহজেই নিতে পেরেছিলাম। নাসিরউদ্দিনের পরামর্শ, আমাদের সম্পর্ককে কোনও নাম দেওয়ার চেষ্টা না করো না। স্বামী-স্ত্রী, প্রেমিকা, বান্ধবী-প্রেমিক, অন্য কিছু হওয়া কি জরুরি? দেখা যাক আমরা কোথায় পৌঁছই।’ এরপর রত্না পাঠক তাঁর এবং নাসিরুদ্দিন শাহের মধ্যে ঝগড়ার কারণ প্রকাশ করেন।

অভিনেত্রী বলেন, ‘আমি নাসিরের একটা কথা আবারও বলতে চাই যে, সে সবসময় বলত, যতক্ষণ না তুমি মনে করো যে অভিনয় না করলে তুমি মারা যাবে, ততক্ষণ পর্যন্ত তোমার অভিনেতা হওয়া উচিত নয়। আমি সেই লোকদের একজন নই। সেই সময়ে আমার এই বিষয়ে নাসিরের সঙ্গে অনেক তর্ক হয়েছিল। আমি মনে করি না যে আমি যদি অভিনয় করতে না পারি তাহলে আমি মারা যাব। আমি অভিনয় ভালোবাসি, আমি এটা উপভোগ করি, আমি এটা খুব মনোযোগ সহকারে এবং গুরুত্ব সহকারে করি। কিন্তু আমার মনে হয় না জীবন থেকে আমি কেবল এটাই চাই। সে বলল, না। যদি তুমি একজন পূর্ণকালীন অভিনেতা হতে চাও, তাহলে এটি তোমার কাছে এত গুরুত্বপূর্ণ হতে হবে।’ রত্না পাঠক এবং নাসিরুদ্দিন শাহ ১৯৮২ সালে বিয়ে করেন। এটি ছিল নাসিরুদ্দিন শাহের দ্বিতীয় বিয়ে। তার প্রথম বিয়ে ছিল মানারা সিক্রির সাথে, যার থেকে তার একটি মেয়ে হিবা শাহ রয়েছে।

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী