ফের পথ দুর্ঘটনা নিউ টাউনে, তথ্যপ্রযুক্তি কর্মীকে পিষে দিল সরকারি বাস

বৃহস্পতিবার সকালে (৪ সেপ্টেম্বর) নিউটাউনের বিশ্ববাংলা গেটের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে। মৃতের নাম বনশ্রী কুণ্ডু পাল, বয়স ৩২। ইতিমধ্যেই বাস চালককে আটক করেছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ​আবারও নিউ টাউনে ভয়াবহ সড়ক দুর্ঘটনা! বেপরোয়া সরকারি বাসের ধাক্কায় মৃত্যু হল এক মহিলা তথ্যপ্রযুক্তি কর্মীর। বৃহস্পতিবার সকালে (৪ সেপ্টেম্বর) নিউটাউনের বিশ্ববাংলা গেটের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে। মৃতের নাম বনশ্রী কুণ্ডু পাল, বয়স ৩২। ইতিমধ্যেই বাস চালককে আটক করেছে পুলিশ। জানা গিয়েছে, আজ সকালে নিজের স্কুটি নিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন মহিলা। তখনই বিশ্ববাংলা গেটের কাছে একটি সরকারি বাস তাকে পেছন থেকে ধাক্কা মারে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিশ্ববাংলা গেটের এয়ার পোর্টগামী রুটের বাস বাঁক নিতে গিয়ে সজোরে ধাক্কা মারে মহিলার স্কুটিটিকে। তখনই বাসের চাকায় পিষ্ট হয়ে যান মহিলা। খবর পেয়ে নিউটাউন থানার পুলিশ ও ট্রাফিক কর্মীরা ছুটে আসেন। এবং গুরুতর আহত অবস্থায় মহিলা আইটি কর্মীকে তুলে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর সরকারি বাসটিকে আটক করেছে নিউটাউন থানার পুলিশ। এই মূহুর্তে চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ব্যস্ত সময়ে নিউ টাউনের এই ঘটনার ফলে স্বাভাবিক ভাবেই কিছুক্ষণ যানজট তৈরি হয়, যান চলাচল ব্যাহত হয়।

পুলিশ এই মুহূর্তে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে। তবে নিউ টাউনে এমন দুর্ঘটনা প্রথম নয়। অগস্ট মাসেই সল্টলেকের এসএ ব্লকে রাস্তার ধারে রেলিংয়ে আটকে এবং গাড়িতে বিস্ফোরণের কারণে ঝলসে মৃত্যু হয়েছিল এক খাবার ডেলিভারি যুবকের। সেই ঘটনার ঘা এখনও দগদগে। তার মধ্যেই আবারও বড় দুর্ঘটনা ঘটল নিউটাউনে। বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল স্কুটি চালকের। 

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ