বোনের ফ্ল্যাট লুট করল বোন! ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে প্রায় ২৫ লক্ষ টাকার গয়না চুরি

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: অনেক সময় এমন হয় যে আমরা যখন ঘরের বাইরে যাই, তখন বিশ্বাস করে প্রতিবেশীদের কাছে ঘরের চাবি দিয়ে যাই। আবার বলে যাই যে বাড়ির কোনও আত্মীয় পরিজন আসলে তাঁদের চাবি দিয়ে দেওয়ার জন্য। কারণ আত্মীয়দের ওপর আমরা বিশ্বাস করি। কিন্তু আত্মীয়ই যদি বিশ্বাসঘাতকতা করে তাহলে! লোভের কাছে যখন সম্পর্ক হেরে যায়, তার থেকে লজ্জাজনক এবং বেদনা দায়ক বোধহয় আর কিছু হয় না। সম্প্রতি একটি খবর মহারাষ্ট্রের নভি মুম্বই থেকে পাওয়া গিয়েছে।

এখানে ২৯ বছর বয়সী এক মহিলাকে তার নিজের বোনের বাড়িতে চুরি করতে দেখা গিয়েছে। দু এক টাকা চুরি নয়, ২৪.৪২ লক্ষ টাকার গয়না চুরি করেছিল সে।ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে মহিলাকে। চুরির ঘটনা ঘটার আট ঘন্টার মধ্যেই তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার পুলিশ এই তথ্য জানিয়েছে। অভিযুক্ত নভি মুম্বইয়ের বাসিন্দা। ৩১ অগস্ট বোনের বাড়ি থেকেই গ্রেফতার করা হয় তাকে।

মুম্ব্রা পুলিশ স্টেশনের সিনিয়র ইন্সপেক্টর অনিল শিন্ডে বলেন, ‘অভিযোগকারী বাড়িটি তালাবদ্ধ করে মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। ঠিক তখনই কেউ ডুপ্লিকেট চাবি নিয়ে নিয়ে ফ্ল্যাটে ঢুকে ২৪.৪২ লক্ষ টাকার সোনার গয়না এবং নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।’ তিনি বলেন, যেহেতু জোরপূর্বক প্রবেশের কোনও চিহ্ন ছিল না, তাই পুলিশের সন্দেহ ছিল যে অভিযোগকারীর পরিচিত কেউ এই কীর্তি ঘটিয়েছে। ওই পুলিশ আধিকারিক বলেন, প্রযুক্তিগত প্রমাণ অর্থাৎ মোবাইল ফোন খতিয়ে দেখে এবং সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে পুলিশ আট ঘন্টার মধ্যে অভিযুক্তের কাছে পৌঁছে যায় এবং তারপর তাকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদের সময়, অভিযুক্ত প্রথমে পুলিশের টিমকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল, কিন্তু পরে চাপের মুখে পড়ে সমস্ত অভিযোগ স্বীকার করে নেয়।

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

সকালে এক গ্লাস লাউয়ের রসে চুমুক দিন, তার পর দেখুন অকল্পনীয় ম্যাজিক

হাঁটতে গেলে পায়ে ব্যথা! পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আক্রান্ত নন তো?

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

বাড়িতেই বানিয়ে ফেলুন বিউলি ডালের মিষ্টি রস বড়া, রইল রেসিপি

পেঁয়াজ-রসুন ভুলে যান! হিং দিয়ে বানিয়ে ফেলুন ‘মৈথিলী খাসির মাংস’

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং