পেনাল্টি ঠেকাতে গিয়ে বুকে আঘাত, মাঠেই মর্মান্তিক মৃত্যু গোলরক্ষকের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিল ছাড়া বোধহয় ফুটবল নিয়ে আলোচনা অসমাপ্ত থেকে যায়। ফুটবলই ধ্যানজ্ঞান সাম্বার দেশের বাসিন্দাদের। এবার সেই ব্রাজিলের ফুটবল মাঠেই ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। পেনাল্টি ঠেকিয়ে মাঠেই চিরনিদ্রায় ঢলে পড়লেন ৩৪ বছর বয়সী গোলরক্ষক। পেনাল্টি বাঁচানোর জন্য প্রশংসা কুড়ানো হল না তাঁর। হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে ব্রাজিলের প্যারা প্রদেশে একটি স্থানীয় ফুটসাল প্রতিযোগিতায়। ওই মর্মন্তুদ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদমাধ্যম ‘এক্সপ্রেস’ এর প্রতিবেদন অনুযায়ী প্যারা প্রদেশের অগাস্টো কোররিয়া পুরসভার জিমনেসিয়ামে স্থানীয় এক ফুটসাল প্রতিযোগিতা চলছিল। পেনাল্টি স্পট থেকে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের নেওয়া শক্তিশালী শট ঝাঁপিয়ে প্রতিহত করছেন ৩৪ বছর বয়সী গোলরক্ষক অ্যান্তোনিও ডোস স্যান্টোস সাউসা। বলটি সরাসরি তার বুকের মাঝ বরাবর আঘাত হানে। শট ঠেকানোর আনন্দে কয়েক পা এগিয়ে সতীর্থদের দিকে যেতে গিয়েই হঠাৎ মুখ থুবড়ে পড়ে যান এডিসন। তাঁকে উঠতে না দেখে এগিয়ে যান সতীর্থরা। ততক্ষণে শরীর নিস্তেজ হয়ে পড়েছে এডিসনের। অনেক ডাকাডাকিতেও সাড়া দেননি।

পরিস্থিতির গুরুত্ব বুঝে মাঠে ছুটে আসেন উপস্থিত মেডিকেল টিমের সদস্যরা। প্রাথমিক চিকি‍ৎসা শুরু হয়। কিন্তু ততক্ষণে এডিসনের হৃ‍ৎস্পন্দন বন্ধ হয়ে গিয়েছে। মাঠে প্রাথমিক চিকি‍ৎসায় শারীরিক অবস্থার কোনও উন্নতি না হওয়ায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয় তাঁকে। কিন্তু  চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়। শেষ পর্যন্ত জীবনযুদ্ধে হেরে না ফেরার দেশে পাড়ি জমান গোলরক্ষক এডসন। কী কারণে তাঁর মৃত্যু ঘটল, তা এখনও জানা যায়নি। ময়নাতদন্তের পরেই এ বিষয়ে স্পষ্ট কোনও ধারণা পাওয়া যেতে পারে। তবে বল সজোরে বুকে আঘাত করায় হৃদযন্ত্র বিকল হয়ে এডসনের মৃত্যু হতে পারে বলে মনে করা হচ্ছে।

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

শীতকালে টবে ফলান স্ট্রবেরি! রইল সহজ ঘরোয়া টিপস

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের