কল সেন্টারের নামে চলছিল সেক্স র‍্যাকেট, গ্রেফতার মহিলা-সহ ২২

পর্দা ফাঁস করল কোতোয়ালি থানার পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: সামনে ছিল কল সেন্টারের নাম, কিন্তু ভেতরে রমরমিয়ে কাজ করছিল সেক্স র‍্যাকেট। পর্দা ফাঁস করল কোতোয়ালি থানার পুলিশ। ২০ জন মহিলা সমেত গ্রেফতার হল মোট ২২ জন। উদ্ধার হয়েছে ৪০টি-র বেশি মোবাইল ফোন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।

জলপাইগুড়ির রানীনগর বিএসএফ ক্যাম্প সংলগ্ন চ্যাওড়া পাড়া এলাকায় একটি বাড়ি ভাড়া করে কল সেন্টারের নাম করে। তবে সেখানে ফোনের মাধ্যমে গার্লফ্রেন্ড জোগাড় করে দেওয়ার নাম করে চলত সেক্স র‍্যাকেট। একই সঙ্গে চলত ব্ল্যাক মেল করার কাজ। অভিযোগ পেয়ে তদন্তে নামে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে বিশাল পুলিশ বাহিনী নিয়ে এলাকায় অভিযান চালায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি অর্ঘ্য সরকার। অভিযান চালানো হয় ওই বাড়িটিতেও। ঘটনাস্থল থেকে ২০ জন মহিলা এবং ২ জন পুরুষকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি উদ্ধার হয়েছে ৪০ টির বেশি মোবাইল ফোন।

এই বিষয়ে জলপাইগুড়ি পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, ‘এখানে কল সেন্টারের আড়ালে সেক্স র‍্যাকেট চলত। লোকেদের সঙ্গে প্রতারনা করা হত। নির্দিষ্ট অভিযোগ ছিল। অভিযান চালিয়ে সেখান থেকে ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের আগামীকাল জলপাইগুড়ি আদালতে তোলা হবে’।

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২