এবার অনলাইনে খাবার অর্ডার করলেই পকেট ফাঁকা, সুইগি-জোম্যাটোর বড় সিদ্ধান্ত

আবার সম্প্রতি জিএসটি কাউন্সিলের সভায়, সরকার ই-কমার্স এবং কুইক কমার্স প্ল্যাটফর্মের ডেলিভারি পরিষেবার উপর ১৮% জিএসটি ঘোষণা করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আপনি কী অনলাইনে খাবার অর্ডার করেন? তাও আবার সুইগি, জোমাটোর মতো খাবার ডেলিভারি প্ল্যাটফর্মে? তাহলে সাবধানে থাকুন! আপনার পকেট থেকে কিন্তু আরও টাকা খসতে পারে! এমনিতেই অনলাইনে খাবার কিনলে সঙ্গে যোগ হয় ডেলিভারি চার্জ। অনেকে ‘ক্যাস অন ডেলিভারি’-তে পেমেন্ট করেন আবারও কেউ অনলাইনেই টাকা দিয়ে খাবার অর্ডার দেন। এবার তাদের জন্যই খারাপ খবর। তবে আসছে উৎসবের মরশুম, সুতরাং স্বাভাবিকভাবেই অনলাইনে খাবারের চাহিদা বাড়বে। আবার সম্প্রতি জিএসটি কাউন্সিলের সভায়, সরকার ই-কমার্স এবং কুইক কমার্স প্ল্যাটফর্মের ডেলিভারি পরিষেবার উপর ১৮% জিএসটি ঘোষণা করেছে। আর এই ক্ষতি পূরণের জন্যেই এবার খাবার ডেলিভারি সংস্থাগুলি গ্রাহকদের বড় ধাক্কা দিল! ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত জিএসটি কাউন্সিলের ৫৬তম সভায় GST নিয়ে অনেক বড় ঘোষণা করা হয়েছে।

যাতে গার্হস্থ্য জিনিসপত্র থেকে টিভি-এসি, গাড়ি-বাইক পর্যন্ত সকল নিত্যপ্রয়োজনীয় জিনিসের উপর কর ছাড় দেওয়া হয়েছে। সুতরাং সকল জিনিসপত্রের দাম কমানোর ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে, কিছু পণ্যের উপর করের বোঝা বাড়ানো হয়েছে। পাশাপাশি জিএসটি কাউন্সিল ই-কমার্স এবং কুইক কমার্স প্ল্যাটফর্মের ডেলিভারি পরিষেবার উপর ১৮% কর আরোপ করেছে, যেটি আগামী ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। এটি সিজিএসটি আইনের ধারা ৯(৫) এর অধীনে অন্তর্ভুক্ত করা হয়েছে। সুতরাং সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য এখনও ১৫ দিন বাকি আছে। আর জিএসটি আরোপের ফলে যে ক্ষতি হয়েছে তা পূরণ করতে এখন জোমাটো, সুইগি এবং ম্যাজিকপিনের মতো অনলাইন খাদ্য ডেলিভারি প্ল্যাটফর্মগুলি তাদের গ্রাহকদের বড় ধাক্কা দিয়েছে। তাদের প্ল্যাটফর্মের ফি বাড়িয়ে দিয়েছে। যার ফলে সারা দেশের লক্ষ লক্ষ মানুষের জন্য অনলাইনে খাবার অর্ডার করা ব্যয়বহুল হয়ে উঠবে।

সুইগি তাদের প্ল্যাটফর্ম ফি জিএসটি সহ ১৫ টাকা বৃদ্ধি করেছে, অন্যদিকে জোমাটোও তাদের চার্জ ১২.৫০ টাকা (জিএসটি বাদে) বৃদ্ধি করেছে। শুধু তাই নয়, খাদ্য সরবরাহ খাতের আরেকটি বড় কোম্পানি ম্যাজিকপিনও প্রতি অর্ডারের উপর ১০ টাকা বাড়িয়ে দিয়েছে। বিশ্লেষকদের অনুমান অনুসারে, সরকারের ১৮% জিএসটি সিদ্ধান্ত ভারতের দুটি বৃহত্তম খাদ্য সরবরাহ প্ল্যাটফর্ম জোমাটো এবং সুইগির উপর আর্থিক বোঝা বাড়িয়ে দিয়েছে। ফলে উভয় সংস্থার উপর ১৮০-২০০ কোটি টাকা অতিরিক্ত করের বোঝা চাপতে পারে। এপ্রিল-জুনে, জোমাটো ৪৫১ কোটি টাকা এবং সুইগি তাদের ব্যবসায় ১৯২ কোটি টাকা লাভের কথা জানিয়েছিল। তবে অতিরিক্ত জিএসটি দায় এখন এই প্লাটফর্মগুলির গ্রাহকদের ভুগতে হবে।

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২