‘লিঙ্ক’-এর গেরোয় শিশুদের মিড ডে মিল, সমস্যায় লক্ষাধিক শিশু

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় সরকারের ফরমানের জেরে এবার বন্ধ হতে পারে স্কুলে শিশুদের মিড ডে মিল। স্কুলে মিড ডে মিল দেওয়ার পর থেকে ছাত্রসংখ্যা বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রের পক্ষ থেকে ফরমান জারি করে জানানো হয়েছে, মায়ের কেওয়াইসি যাচাই করতে হবে। সেটি করা না হলে শিশুর খাবার মিলবে না। এর ফলে বিপাকে পড়েছেন রাজ্যের প্রায় এক লক্ষ কুড়ি হাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের লক্ষ লক্ষ শিশুরা। বিপদে তাদের মায়েরাও।

জানা গিয়েছে, আধার যাচাই না হলে আগামী নভেম্বর থেকে শিশুদের মিড ডে মিল বন্ধ হতে পারে। এখনো পর্যন্ত মাত্র ৩৮ শতাংশ মায়েদের আধার যাচাই করা হয়েছে। এই কাজ করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে আইসিডিএস কর্মীদেরও। বলা হয়েছে, অনেক মায়েদের মোবাইলের সঙ্গে আধারের লিঙ্ক করা নেই। এই লিঙ্ক না থাকলে কেওয়াইসি যাচাই করা সম্ভব নয়। এর পাশাপাশি রয়েছে একাধিক সমস্যা। বর্তমানে রাজ্যের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নথিভুক্ত শিশুর সংখ্যা প্রায় ৭১ লক্ষ ৬৯ হাজার। কারা কারা মিড ডে মিল বাড়ছে সেই হিসেব এখন থেকে তুলতে হবে পোষণ অ্যাপে। সরকারি টাকা নয় ছয় করা আটকাতে এইগুলি করা হয়েছিল। কিন্তু এবার মায়েদের তথ্য আপলোড করতে বলা হয়েছে। মায়েদের দেওয়া তথ্য সঠিক কিনা সেটাও জানতে যাচাই করা হবে। মোবাইলের সঙ্গে আধার যুক্ত থাকলে এটাই দেখার সম্ভব।

আইসিডিএস কর্মী সমিতির তথ্য, বহু ক্ষেত্রেই শিশুর মায়ের সঙ্গে আধারের ছবি মিলছে না। তার কারণ অনেকের নাবালিকা অবস্থায় বিয়ে হয়েছে। মুখ না মেলায় যাচাই সম্পূর্ণ হচ্ছে না। অনেক ক্ষেত্রে আবার নির্দিষ্ট সিম কার্ড অকেজ হয়ে যাওয়ায় সমস্যা দেখা দিচ্ছে। সব মিলিয়ে চরম সংকটের মুখে শিশুদের পুষ্টি।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর