পুজোর আগে বাড়িতেই জেল্লা ফেরান, জেনে নিন কয়েকটি ফেসপ্যাক

Share:

নিজস্ব প্রতিনিধি : সামনেই দুর্গাপুজো। কাজের চাপে সব সময় রূপচর্চা করার সময় থাকে না। আবার অফিসের চাপে ভিড় ঠেলে পার্লারে গিয়ে ফেসিয়াল করার সময়ও হয় না। পুজোর কয়েকদিন আগে থেকেই পার্লারে যেন তিল ধারনের জায়গা থাকে না। ঘন্টার পর ঘন্টা ধরে লাইন দিয়ে ফেসিয়াল করান অনেকে। ভিড়ের চাপ থেকে মুক্তি পেতে চাইলে বাড়িতেই ঘরোয়া ফেসপ্যাক বানিয়ে নিতে পারেন। এতে শুধু ত্বকের জেলায় ফিরবে না ত্বকের একাধিক সমস্যা দূর হবে।

মধু ও কোকো পাউডার মেশিয়ে একটি ফেসপ্যাক বানিয়ে নিন মাখতে পারেন। ত্বকের আর্দ্রতা ধরে রাখার জন্য এবং ত্বক এক্সফোলিয়েট করতে মধু ও কোকোর মতো কিছু হয় না। অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে কোকো পাউডার। ত্বকের মধ্যে থাকা দাগ ছোপ বলিরেখা দূর করতে এটি অত্যন্ত সাহায্য করে। দু চামচ দুধের সঙ্গে এক চামচ কোকো পাউডার ও এক চামচ মধু মিশিয়ে মুখে ও গলায় মেখে ১৫-২০ মিনিট রেখে স্ক্রাব করে ধুয়ে নিন।

বর্তমান সময়ে মাচা টি-র গুরুত্ব বেড়েছে। এই উপাদান এন্টিঅক্সিডেন্টে ভরপুর। ত্বকের জন্য দুর্দান্ত কাজ করে। পুজোর আগের ত্বকের জেলা যদি খুব তাড়াতাড়ি ফেরাতে চান তাহলে মাচা টি অন্যতম উপায়। শসা ত্বককে হাইড্রেট রাখতে সাহায্য করে। শশা কুড়ে নিয়ে তার মধ্যে মাচার পাউডার মিশিয়ে ফেসপ্যাক তৈরি করে নিতে পারেন। তাকে ১৫-২০ মিনিট লাগিয়ে ধুয়ে নিন। সপ্তাহে ৩-৪ বার এই ফেসপ্যাক ব্যবহার করলে আর ফেসিয়াল করার দরকার হবে না।

টক দই বা পাতিলেবু সব সময় থাকে বাড়িতে। দাগ বা ব্রণ কমাতে এগুলোর মত সাহায্য অন্য কোথাও পাওয়া যায় না। ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে টক দই। দু চামচ টকদইয়ের সঙ্গে এক চামচ লেবুর রস ও এক চিমটি হলুদ গুঁড়ো মিশিয়ে মেখে রাখুন। ১৫ মিনিট পর মুখ ধুয়ে নিন। সপ্তাহে ২-৩বার এই ফেসপ্যাক ব্যবহার করলে জেল্লা নিয়ে আর ভাবতে হবে না।

পটনা কোচিং কাণ্ডে নয়া মোড়, আদালতের নির্দেশে স্বস্তি খান স্যারের

৩ জেলার সার্বিক উন্নয়ন নিয়ে কোলাঘাটে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

ফ্লিপকার্টের অফারে দুর্দান্ত ছাড়! ২০হাজার টাকার কমে মিলবে Samsung Galaxy A35 5G 

৮,০০০mAh ব্যাটারি, ১.৫ AMOLED ডিসপ্লে! লঞ্চের আগেই প্রকাশ্যে OnePlus Turbo 6X Pro-এর স্পেসিফিকেশন

উত্তরে দুর্যোগ, রাজ্যজুড়ে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস! সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া?

প্রকৃতি, সংস্কৃতি ও অ্যাডভেঞ্চারের অনন্য মেলবন্ধন, ঘুরে আসুন অসমের অজানা স্বর্গ বডোল্যান্ড

অবৈধ সম্পর্কের জেরে সন্তানকে শ্বাসরোধ করে খুন, স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ স্বামীর

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী দত্ত

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

বর্ষায় অন্য রূপে রাজস্থান, ঘুরে আসুন এই ৫ ঐতিহাসিক দুর্গে

আবহাওয়ার হঠাৎ বদলেই বাড়ছে অসুস্থতার ঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মায়ের গর্ভেই সন্তানের চোখে ছানি! কোন কারণে বাড়ছে এই ঝুঁকি?