দক্ষিণে বৃহস্পতি ও শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, উত্তরে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তি ভাব চলবে। তাপমাত্রা স্বাভাবিকের উপরে রয়েছে ।তবে বুধবারের বিকেলের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়বে এমনটাই মনে করছে আলিপুর আবহাওয়া দফতর(Alipur Weather Office)। রাজ্যের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়- বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। পুরুলিয়া এবং বীরভূম জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। একইসঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার ঘন্টায় ঝড়ো হাওয়া বইতে পারে বলেও জানানো হয়েছে। উত্তরবঙ্গের সপ্তাহ জুড়ে ভারী বৃষ্টি হতে পারে। বুধবারে অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি করা হয়েছে। বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সব জেলাতেই উত্তরবঙ্গের(North Bengal)।

৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঘন্টায় ঝড়ো হাওয়া বইতে পারে। কলকাতায় বুধবার সকাল থেকে আর্দ্রতাজনিত স্বস্তি খুব বেড়ে গিয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অস্বস্তি চরম এ পৌঁছয় তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি রয়েছে বুধবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি মিলবে ।না হলে অস্বস্তি আরো বাড়বে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বেশি রয়েছে।

শনি ও রবিবার বৃষ্টির প্রভাব আবার কমে যাবে। আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গে(South Bengal)। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ঝড়ো হাওয়া বইবে ।ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে। চলতে পারে সোমবার পর্যন্ত। বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে রয়েছে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়। দার্জিলিং ,কালিম্পং এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টি হতে পারে। সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে উপরের পাঁচটি জেলায়। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

প্রাক্তন প্রেমিকাকে ‘খুন’ করতে বোমা রেখেছিল গাড়িতে! বিস্ফোরণে উড়ে গেল খোদ তরুণই

পারিশ্রমিক চাইতেই মারধর, খুনের হুমকি, বিস্ফোরক অভিযোগ ‘মির্জাপুর’ অভিনেতার

জন্মদিনের পার্টিতে যোগ দেওয়ার পরেই লন্ডনে রহস্যমৃত্যু ভারতীয় পড়ুয়ার

আমেরিকার হামলার পাল্টা জবাব দিল ইরান, মাশুল গুনছে কুয়েত-বাহারাইন

লুকিয়েও শেষরক্ষা হল না, বহরমপুর থেকে গ্রেফতার শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা

ডিজেল নিয়ে আর হয়রানি নয়, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

শিয়ালদহ ফ্লাইওভার ও সুকান্ত সেতুতে ঝুলল নোটিস, ৭ দিনের মধ্যে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা

জর্ডনের বিরুদ্ধে গোল করে বিশ্বরেকর্ড করলেন মেসি

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই অ্যাকশনে পুলিশ, বাগনানে বিজেপি কর্মী খুনে গ্রেফতার আরও ১

নতুন টিভি কিনছেন? জেনে নিন সঠিক সাইজ নির্বাচনের সহজ পদ্ধতি

বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় উরুগুয়ের, ‘শাস্তি’ হিসেবে ফুটবলারদের চার্টার্ড ফ্লাইট বাতিল