এই পাঁচ উপায়ে বাড়িতেই বানান দোকানের মতো নরম তুলতুলে কাবাব

Share:

নিজস্ব প্রতিনিধি: দোকানে যেতে পারছেন না অথচ খেতে ইচ্ছা করছে দোকানের মতো কাবাব। কিন্তু ভাবছেন কীভাবে বানাবেন দোকানের মতো নরম তুলতুলে কাবাব। চিন্তার কিছু নেই মাত্র কয়েকটা ধাপ মেনে বাড়িতেই বানিয়ে ফেলুন দোকানের মতো স্বাদের লোভনীয় খাদ্যবস্তুটি।

১. কাবাব বানানোর সময় মশলা ঠিক রাখা জরুরি।মশলা ঠিক না হলে স্বাদ আসে না। কাবাব তৈরির সময় ব্যবহার করুন বেসন, ছাতু বা বিস্কুটের গুঁড়োর মতো শুকনো উপকরণ। তবে সেগুলি ব্যবহার করুন পরিমাণ মতো। ম্যারিনেট করে ফ্রিজে রাখুন অন্তত আধ ঘণ্টা নাহলে সেঁকার সময় সেগুলি ভেঙে যেতে পারে।

২. মশলা যদি কাবাবের ভিতরে না যায় তাহলে খাটনি মাটি। ক্ষেত্রে মশলা যেন মাংসের ভিতরে ভাল ভাবে ঢোকে, সেটা দেখা জরুরি। মশলা মাখিয়ে দু-তিন ঘণ্টা রাখতে খুব ভাল হয়। কাবাবের স্বাদ বৃদ্ধিতে মাংসের পাশাপাশি পেঁয়াজ, ক্যাপসিকাম, টোম্যাটোগুলিতেও আগে থেকেই মশলা মাখিয়ে রেখে দিন। ম্যারিনেশন যত শুকনো হবে, ততই ভাল হবে স্বাদ।

৩. মুখে দিলেই গলে যাক কাবাব এমনটা যদি চান তাহলে অবশ্যই ব্যবহার করুন জল ঝরানো দই। যদি পাঁঠার মাংসের কাবাব বানান তাহলে দইয়ের সঙ্গে কাঁচা পেঁপে বাটা ব্যবহার করুন দেখবেন কাবাব হবে নরম তুলতুলে।

৪. খুব বেশি সেঁকে নিলে কাবাব শক্ত হয়ে যায়। তাই কবাব ভিতর থেকে রসালো রাখতে রান্নার সময় মাঝেমাঝে মাখন দিয়ে ব্রাশ করুন।

৫.মূলত তন্দুরে বানানো হয় রেস্তরাঁ কিংবা দোকানের কাবাব। বাড়িতে ফ্রাইং প্যানেই মূলত করা হয় কাবাব। তাই স্বাদের ফারাক থাকে। সেই ফারাক কমাতেই ফ্রাইং প্যানে কাবাব ভেজে নেওয়ার পর সেটি একটি পাত্র রাখুন যার মধ্যে রাখুন আরেকটি ছোট বাটি। কয়লা ভাল করে গরম করে ছোট বাটিতে রেখে উপর থেকে ছড়িয়ে দিন এক চামচ ঘি। তারপর পাত্রটিকে ঢাকা দিয়ে দিন কিছুক্ষন। তাহলেই পেয়ে যাবেন দোকানের মত পোড়া স্বাদ আর গন্ধ।

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর