গাড়ি-বাইক থাকলে বিশ্বকর্মা পুজোয় এই কাজ করতে ভুলবেন না!

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকর্মা পুজো মানেই নীল আকাশে ঘুড়ির মেলা। আকাশে মেঘ থাকলেও এই বাধন ছাড়া আনন্দে ছেদ পড়ে না। পুজোর আগে থেকেই আকাশ চলে যায় পেটকাটি, চাঁদিয়াল, মোমবাতি, বগ্গাদের দখলে। ঋকবেদে বিশ্বকর্মা যন্ত্রবিদ্যার জনক হিসেবে পরিচিত। এদিন সমস্ত কারখানা থেকে শুরু করে অফিসে মেশিনের পুজো করা হয়। প্রত্যেকেই এখন কোনও না কোনও যন্ত্র ব্যবহার করে থাকেন।

সাধারণ মানুষ ব্যবহার করেন এমন সব যন্ত্রেরই এদিন পুজো করা উচিৎ। যেমন রয়েছে কম্পিউটার, স্মার্টফোন, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন। অনেকের নিজস্ব গাড়ি থাকে। কারও থাকে সাইকেল, কারও বাইক। তাঁদের বিশ্বকর্মা পুজোর দিন অবশ্যই গাড়ির পুজো করা উচিৎ। সঙ্গে কয়েকটি কাজ তাঁদের করতে হবে। এদিন অবশ্যই নিজের গাড়ি পরিষ্কার করা উচিৎ। নিজে করতে না পারলেও কাউকে দিয়ে অবশ্যই এটা করা উচিৎ। পুজোর দিনে গাড়িকে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে হবে।

পুজোর দিন গাড়ির পুজো করা মাস্ট। গাড়ির ইঞ্জিনে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকবেন। ফুল ও চাল দিয়ে পুজো করতে হবে। পাশাপাশি লাল ও হলুদ সুতোর মধ্যে একটি সুপারি জড়িয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করতে হবে। সারাবছর গাড়ি যেন সরক্ষিত ও নিরাপদ থাকে তার জন্য এই পুজো করা হয়। সব সময় যে সঙ্গী হচ্ছে আপনার তার জন্য এইটুকু করতে হয়। পুজোর দিন ভুল করেও নিজের গাড়ি অন্য কাউকে ব্যবহার করতে দেবেন না। তারফলে গাড়ি নিয়ে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। গাড়ির পুজো করার সময় ইঞ্জিন একবার স্টার্ট করে নেবেন। ভবিষ্যতে গাড়ি নিয়ে যাতে কোনও সমস্যায় পড়তে না হয়, তারজন্য এই কাজগুলো করা উচিৎ।

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়