পরিযায়ী শ্রমিকদের নিয়ে সিইও দফতরের বিশেষ পরিকল্পনা, জেলাশাসকদের দেওয়া হল বড় নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি,কলকাতা: পরিযায়ী শ্রমিকদের নিয়ে রাজ্য জুড়ে চর্চা অব্যহত রয়েছে। এবার তাঁদের উপর বিশেষ নজর দেওয়া হচ্ছে। সিইও দফতর বিশেষ পরিকল্পনা করেছে পরিযায়ী শ্রমিকদের জন্য। ভোটার তালিকা থেকে কোনও পরিযায়ী শ্রমিকের যাতে নাম বাদ না যায় সেই দিকে বিশেষ খেয়াল রাখার জন্য জেলাশাসকদের জন্য দেওয়া হয়েছে নির্দেশ।

সিইও দফতরের পক্ষ থেকে জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে কোন জেলায় জেলায় কত পরিযায়ী শ্রমিক আছে তার তালিকা তৈরি করার। জেলাশাসকদের থেকে প্রতিটি বুথ ধরে ধরে তথ্য চাওয়া হয়েছে। এখনেই শেষ নয় মুখ্য নির্বাচনী আধিকারিক জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন যদি কোনও পরিযায়ী শ্রমিকের অন্য রাজ্যের ভোটার তালিকায় নাম থাকে, তিনি যদি এই রাজ্যে নাম তুলতে চায় তাহলে তার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নিতে হবে।

নির্বাচন কমিশন সূত্রে খবর, স্পেশাল ইনটেনসিভ রিভিভিশন (SIR) কার্যকরী হওয়ার পরেও যদি প্রয়োজন হয় তাহলে তাদের নাম কিউআর কোড ব্যবহার করে তালিকায় তোলা হবে। বাংলায় ২২ লক্ষ পরিযায়ী শ্রমিকের কারও নাম যাতে বাদ না যায় সেই কারণেই এই ববস্থা করছে কমিশন। সূত্রে এটাও জানা গিয়েছে পুজোর আগেই এই কাজ চালু করা হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে কমিশন ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে বিশেষ নিবিড় সংশোধন শুরু করতে চায়। সেই সূত্রেই এই নির্দেশ। এই প্রসঙ্গে উল্লেখ্য,  রাজ্যে ২৩ বছর আগে এসআইআর এসআইআর হয়েছিল। তারপর ফের হতে চলেছে স্পেশাল ইনটেনসিভ রিভিভিশন (SIR) । ইতিমধ্যেই বিজেপি দলের কর্মীদেরও প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে। সূত্রের খবর, এখনও পর্যন্ত  বিজেপির তরফে ৪৫ হাজার বিএলআই তৈরি করা হয়েছে।

বিশ্ব বাজারে লঞ্চ হতে চলেছে নতুন স্মার্টফোন Vivo X500 FE!

বাইকপ্রেমীদের জন্য বড় চমক! লঞ্চ হল নতুন TVS RTR 125

ধনতেরাসে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, দীপাবলিতে ৩ রাশির ভাগ্যবদল! উপচে পড়বে টাকা

বৃহস্পতিতেও সঙ্গে রাখুন ছাতা, শহরে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

৯ নভেম্বরের মধ্যে রিচার্জ না করলে বন্ধ হচ্ছে BSNL-এর ১ টাকার প্ল্যান!

ভারতীয় জাহাজের জন্য খুলল হরমুজ প্রণালির ‘দরজা’, তেলের আমদানিতে মিলল স্বস্তি

স্কুল সিলেবাস থেকে OUT সিঙ্গুর, IN শ্যামাপ্রসাদ, ঘোষণা শিক্ষামন্ত্রীর

চুল পড়ছে? ত্বক খসখসে? এক চিমটে কালো তিলেই হবে সমস্যার সমাধান

শুক্রবারের আগে পুরভোটের নির্ঘন্ট নয়, কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

জ্ঞানেশ কুমারদের রক্ষাকবচ সংক্রান্ত মামলায় নোটিস জারি সুপ্রিম কোর্টের

অগ্নিবীরদের জন্য বড় ঘোষণা মোদি সরকারের, চাকরির মেয়াদ বাড়ল দু’বছর

জাল নথি দেখিয়ে খানাকুলে ভাড়া বাড়িতে বসবাস, গ্রেফতার বাংলাদেশি নাগরিক

গ্রেফতার হতেই লুকিয়ে রাখা টাকার সন্ধান দিলেন অভিষেকের PA, উদ্ধার প্রায় ১ কোটি নগদ

আয়ুষ্মান-তুষারকে হুমকি ফোন, বেঙ্গালুরু থেকে গ্রেফতার তথ্যপ্রযুক্তি কর্মী