বাড়ছে পর্নোগ্রাফি দেখার প্রবণতা! এবার ইন্টারনেটের উপরে নিষেধাজ্ঞা জারি তালিবানদের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ক্ষমতায় আসার পরেই কাবুলিওয়ালার দেশে একের পর এক নিষেধাজ্ঞা চাপিয়ে চলেছে তালিবানরা। মেয়েদের চাকরি-শিক্ষা-সঙ্গীতচর্চার উপরে আগেই নিষেধাজ্ঞা জারি হয়েছিল। আর এবার ইন্টারনেটের উপরে নামিয়ে আনা হয়েছে নিষেধাজ্ঞার খাঁড়া। গত মঙ্গলবার থেকে একের পর এক প্রদেশে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। তালিবানি সরকারের এমন ফতোয়ায় চটেছেন কাবুলিওয়ালার দেশের বাসিন্দারা। ক্ষুব্ধ কণ্ঠে তাঁরা বলছেন, ‘তবে কি আদিম-প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়ার পরিকল্পনা চলছে?’

অন্তর্জাল বা ইন্টারনেট ব্যবহার করে ‘অনৈতিক কর্মকাণ্ড’ চলছে বলে দোহাই পেড়ে গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) প্রথমে উত্তর আফগানিস্তানের বাল্‌খ প্রদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি হয়। তার পর থেকে একে একে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের আরও কিছু প্রদেশ-কুন্দুজ, বাদাখশান, বাঘলান, নানগরহার এবং তাখর প্রদেশেও ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করা হয়েছে। সরকারি কার্যালয়, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি অফিসে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা ছিন্ন করার ফলে চরম অরাজকতা তৈরি হয়েছে। অনেকেই প্রয়োজনীয় কাজকর্ম করতে পারছেন না। তবে মোবাইলে ইন্টারনেট পরিষেবা এখনও চালু রয়েছে।

২০২১ সালে নির্বাচিত সরকারকে উচ্ছেদ করে কাবুলিওয়ালার দেশে ক্ষমতা দখল করে উগ্র ইসলামী গোষ্ঠী তালিবানরা। আর তারা ক্ষমতায় বসার পরেই নখদাঁত বের করে ঝাঁপিয়ে পড়েছে একাধিক মৌলবাদী গোষ্ঠী। ইন্টারনেটের লাগামছাড়া ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে ওই কট্টর মৌলবাদী সংগঠনগুলির তরফে দাবি করা হয়েছিল, ইন্টারনেট ব্যবহার করে অনেকেই নীল ছবি দেখছেন। পর্নোগ্রাফি দেখার প্রবণতা বাড়ার পাশাপাশি নারী-পুরুষের মধ্যে অনলাইনে সম্পর্কও তৈরি হচ্ছে। যা সমাজকে উচ্ছন্নে পাঠাবে।’

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মালদা সীমান্তে অনুপ্রবেশ নিয়ে জিরো টলারেন্সের বার্তা দিলেন বিধানসভার অধ্যক্ষ

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সফরে দিল্লিতে গিয়ে মোদির সঙ্গে বৈঠকে শুভেন্দু

কাবুলিওয়ালার দেশে মধ্যযুগীয় প্রথা বাল্যবিবাহকে আইনি স্বীকৃতি দিল তালিবান সরকার

দ্বিতীয়বার মা হতে চলেছেন পূজা, নিয়ম করে মায়ের কাছে সাধ খেলেন অভিনেত্রী

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতেই বিজয়কে ব্যাট উপহার, বিরাট কোহলি পাঠালেন নাকি?

জমি নিয়ে বিবাদের জের! হাতাহাতিতে জখম ৩ জন, রক্তারক্তি কাণ্ড হাবড়ায়

লক্ষ্য পশ্চিমবঙ্গ! বাংলাদেশ বিমানবাহিনীতে TTP জঙ্গিরা, বিশেষ অভিযানে আটক ১০

‘‌শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছবেন, আমি আত্মবিশ্বাসী’‌, সাক্ষাতের পর বার্তা রাজনাথের

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

মালদহতে ফাঁকা মাঠে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার যুবক

ফুলিয়ায় তৃণমূল সদস্যের বিরুদ্ধে শিক্ষিকাকে মারধরের অভিযোগ,তদন্ত শুরু

রেশনে নিম্নমানের গম দিলে ব্যবস্থা নেওয়া হবে, নির্দেশ খাদ্যমন্ত্রীর