ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের, শোকস্তব্ধ পরিবার

Share:

নিজস্ব প্রতিনিধি, আহমেদাবাদ: গুজরাটের আহমেদাবাদে কাজ করতে গিয়ে ফের পরিযায়ী শ্রমিকের মৃত্যু। বিল্ডিং নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল মালদার এক যুবকের। মৃতের নাম শ্যামনাথ সিং। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদায়।

জানা গিয়েছে, গুজরাটের আহমেদাবাদে তিন মাস আগে কাজ করতে গিয়েছিলেন বছর ২৪-র শ্যামনাথ। তিনি মালদার বৈষ্ণবনগর থানার ভাঙ্গাটোলা গ্রামের বাসিন্দা। চলতি সপ্তাহেই কাজ করার সময় আচমকাই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। সঙ্গে সঙ্গে সহকর্মীরা তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসা চলার সময় মৃত্যু হয় ওই যুবকের। কাজের জায়গা থেকেই ওই যুবকের মৃত্যুর খবর আসে মালদার বৈষ্ণবনগর থানার ভাঙ্গাটোলা গ্রামে পরিবারের কাছে। খবর আসতেই কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। বাড়িতে স্ত্রী ও বৃদ্ধ বাবা-মা রয়েছেন। পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন শ্যামনাথ। ভিন রাজ্যে কাজ করে সংসার চালাতেন তিনি। সংসারের হাল ছিল তাঁর হাতেই।

মৃতের স্ত্রী জানিয়েছেন, এই ধরনের ঘটনা কল্পনাও করিনি। ওখান থেকে ফোন করে তাঁর সহকর্মীরা জানিয়েছেন, কাজ করছিলেন শ্যামনাথ। সেই সময় বিদ্যুতের তারে হাত লেগে গিয়েছিল। বৃদ্ধ দুজনকে নিয়ে কীভাবে সংসার চলবে তা নিয়ে চিন্তিত সকলে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছিলেন শ্যামনাথ। ছেলেকে হারিয়ে অসহায় অবস্থা পরিবারের সদস্যদের।

ভিন রাজ্যে কাজ করতে গিয়ে কয়েকদিন আগেও হেনস্তার শিকার হচ্ছিলেন বাংলার শ্রমিকরা। আটকে রেখে হেনস্তা করার পাশাপাশি অনেককে পুশব্যাক করে বাংলাদেশেও পাঠিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। ভিন রাজ্যে মৃত্যুর ঘটনাও ঘটেছে। এবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে।

কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, প্রাণ বাঁচাতে ছাদ থেকে লাফ শিক্ষার্থীদের

হালিশহর পুরসভায় নথি-কাণ্ড, পুলিশের হেফাজতে এবার প্রাক্তন পুরপ্রধানের ভাই

তৃণমূলের প্রথম জেতা জেলা পরিষদ হাতছাড়া, ক্ষমতায় এল বিজেপি

তোলাবাজি-সহ একাধিক অভিযোগ, গলায় বেল্ট-জুতোর মালা পরিয়ে ঘোরানো হল তারকেশ্বরের প্রাক্তন চেয়ারম্যানকে

আলিমুদ্দিনের পর এবার শমীক ভট্টাচার্যের দরবারে প্রসেনজিৎ, কারণ কী?

DA ২০% বৃদ্ধি পাওয়ায় মিষ্টি বিতরণে মেতে উঠলেন সরকারি কর্মচারীরা

লন্ডনে পাক-অভিনেত্রীর জন্মদিনে উল্লাসে মাতলেন সারা-শর্মিলা, ভিডিও ঘিরে নিন্দার ঝড়

লোধাশুলিতে জাতীয় সড়কের ধারে অবৈধ দখল উচ্ছেদ অভিযান শুরু প্রশাসনের

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

রাজ্যে আরও চারটি নতুন মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গে এইমস, ঘোষণা অর্থমন্ত্রীর

বেতন বৃদ্ধি করলেও সিভিক ভলান্টিয়ারদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

বিধানসভায় গেরুয়া আবিরে হোলি খেলায় মেতে উঠলেন সরকারি কর্মচারীরা

রাজ্যের সরকারি কর্মীদের জন্য সুখবর, ৬ জুলাই শ্যামাপ্রসাদের জন্মদিনে ছুটি