প্রধানমন্ত্রী মোদি থেকে বলিউড-টলিউড, জুবিনের অকাল প্রয়াণে কাঁদছে গোটা দেশ

দুর্ঘটনায় জুবিন গর্গের প্রাণহানি সবচেয়ে ভয়াবহ এবং দুঃখজনক সংবাদ। এখনও মেনে নিতে পাচ্ছি না। স্ত্রী গরিমা এবং তার পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। ওম শান্তি

Share:

নিজস্ব প্রতিনিধি: গায়ক জুবিনের অকাল মৃত্যুতে শোকের ছায়া বিনোদন মহলে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ বলিউড থেকে টলিউড সকলেই গায়কের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) করতে গিয়ে আচমকাই মৃত্যুর মুখে ঢলে পড়েন বিখ্যাত অসমীয়া গায়ক জুবিন গর্গ। জানা যায়, স্কুবা ডাইভিং-এর সময় গায়ক শ্বাসকষ্ট অনুভব করেন। এরপর তাঁকে জল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তিনি সিঙ্গাপুরে নর্থ ইস্ট ফেস্টিভ্যালে অংশগ্রহণ করতে গিয়েছিলেন। আগামিকাল তাঁর পারফরম্যান্স ছিল। এই নিয়ে ভক্তদের উদ্দেশ্যে একটি ভিডিয়োও শেয়ার করেছিলেন গায়ক।কিন্তু পারফরম্যান্সের আগেই সব শেষ। তাঁর মৃত্যুতে ভেঙে পড়েছেন গোটা বলিউড থেকে টলিউড, অসমীয়া ফিল্ম ইন্ডাস্ট্রি।  জুবিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদিও। মৃত্যুকালে গায়কের বয়স হয়েছিল ৫২ বছর। প্রধানমন্ত্রী মোদি টুইটে শোক প্রকাশ করে জানিয়েছেন, ‘জনপ্রিয় গায়ক জুবিন গর্গের আকস্মিক মৃত্যুতে আমি মর্মাহত। সঙ্গীতে তাঁর সমৃদ্ধ অবদানের জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। তাঁর গান সকল স্তরের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিল। তাঁর পরিবার এবং ভক্তদের প্রতি সমবেদনা। ওম শান্তি।’ অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইটে লিখেছেন, ‘জুবিন গর্গের অকাল প্রয়াণ এক গভীর শূন্যতা তৈরি করল। শিল্পীর মৃত্যু অপূরণীয় ক্ষতি। শিল্পীর পরিবার, বন্ধুবান্ধব ও অগুনতি অনুরাগীর প্রতি আন্তরিক সমবেদনা জানাই। ওঁর আত্মার শান্তি কামনা করি।’

অন্যদিকে বিশেষ বন্ধুকে হারিয়ে শোকাতুর গায়ক শান। তিনি টুইটে শোক প্রকাশ করে লিখেছেন, “জুবিন সত্যিই একজন রাজা! যিনি নিজের শর্তে বেঁচে ছিলেন। নিজের শর্তে চলে গেলেন। আবারও বুঝতে পারলাম যে এত প্রিয় বন্ধু, এত উষ্ণ, সরল, খাঁটি হৃদয়ের কোমল আত্মার সঙ্গে আমি যোগাযোগ রাখতে পারিনি। আফসোস করছি কেন আমি প্রতিবার তার কথা ভাবার পরেও তাকে ফোন করিনি। এক সঙ্গে অনেক পাগলাটে স্মৃতি আছে কিন্তু সবই অনেক দিন আগের।অনুমান করি একদিন অন্য এক মাত্রায় তার সঙ্গে দেখা হবে। চিয়ার্স ব্রাদার।” গায়ক পাপন লিখেছেন, “এটা খুবই মর্মান্তিক! একটি প্রজন্মের কণ্ঠস্বর! শীঘ্রই চলে গেল। ভাষা হারিয়ে! একজন বন্ধুকে হারিয়েছি। একজন ভাইকে হারিয়েছি। এক বিরাট শূন্যতা। তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করছি।” অভিনেতা আদিল হুসেন এক্স-কে লেখান, “সিঙ্গাপুরে দুর্ঘটনায় জুবিন গর্গের আকস্মিক মৃত্যুর খবরে আমি বিধ্বস্ত এবং মর্মাহত। আমি খুবই দুঃখিত… অসমীয়া সঙ্গীত ও সংস্কৃতিতে তার অবদান অসাধারণ।” ২০০৬ সালের গ্যাংস্টার চলচ্চিত্রের “ইয়া আলি” গানটিতে জুবিন গর্গের সঙ্গে কাজ করে ছিলেন প্রীতম। যে গানটি তাঁকে জনপ্রিয়তা এনে দিয়েছিল। তিনি গায়কের মৃত্যুতে শোক প্রকাশ করে ইনস্টাগ্রামে লিখেছেন, “দুর্ঘটনায় জুবিন গর্গের প্রাণহানি সবচেয়ে ভয়াবহ এবং দুঃখজনক সংবাদ। এখনও মেনে নিতে পাচ্ছি না। স্ত্রী গরিমা এবং তার পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। ওম শান্তি।” আরমান মালিক লিখেছেন, “আমি বিধ্বস্ত এবং অবিশ্বাস্য।”

বিশাল মিশ্র বলেছেন, “#জুবিনগর্গ। ওম শান্তি।” সুরকার-গায়ক বিশাল দাদলানি লিখেছেন, “আমি এটা বিশ্বাস করতে পারছি না। আমার মস্তিষ্ক শোকে স্তব্ধ, আমার হৃদয় ভেঙে গেছে! জুবিন এমন একটি শূন্যস্থান রেখে গেছেন যা আমার মনে হয় আর কেউ পূরণ করতে পারবে না। তিনি ছিলেন একজন সত্যিকারের মেগাস্টার, তার জনগণের একজন মানুষ, অসমের একজন সত্যিকারের প্রেমিক, ভক্তদের কাছে এমন এক পর্যায়ে ভালোবাসতেন যেখানে আজ তাদের বেদনা অকল্পনীয়। তার পরিবার এবং এই বৃহত্তর কিংবদন্তির দ্বারা স্পর্শিত সকলের প্রতি আমার গভীর সমবেদনা।” জুবিনের মৃত্যুর বিষয়ে নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের প্রতিনিধি অনুজ কুমার বড়ুয়া জানিয়েছেন, “গভীর দুঃখের সঙ্গে আমরা জুবিন গর্গের মৃত্যুর খবর জানাচ্ছি। স্কুবা ডাইভিং করার সময়, তিনি শ্বাসকষ্ট অনুভব করেন এবং সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার আগে তাকে তাৎক্ষণিকভাবে সিপিআর দেওয়া হয়। তাকে বাঁচানোর চেষ্টা সত্ত্বেও, দুপুর ২:৩০ টার দিকে আইসিইউতে তাকে মৃত ঘোষণা করা হয়।” অন্যদিকে টলিউড সুপারস্টার দেব, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়ও গায়কের মৃত্যুতে শোক প্রকাশ করে জানিয়েছেন, ‘একটা দুর্ঘটনা জুবিনের প্রাণ কেড়ে নিল, এর থেকে ভয়াবহ, দুর্ভাগ্যজনক খবর হয় না। আমি এখনও মেনে নিতে পারছি না। জুবিনের স্ত্রী গরিমা এবং ওঁর পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা।’ বলিউডের পাশাপাশি তিনি দেব, প্রসেনজিৎ, জিতের অনেক সিনেমায় গান গেয়েছেন। তাঁর মৃত্যুতে অসমের মুখ্যমন্ত্রী শোক প্রকাশ করেছেন বলেছেন, ‘অসম তার প্রিয় ছেলেকে হারাল। বড্ড তাড়াতাড়ি চলে গেলেন। এটা তো ওঁর চলে যাওয়ার বয়সও নয়। জুবিনের কণ্ঠে শ্রোতাদের উজ্জীবিত করার এক দারুণ ক্ষমতা ছিল। এমন শূন্যতা রেখে গেলেন, যা কখনও পূরণ হবে না।’

ইনস্টাগ্রামে জুবিন গর্গের শেষ পোস্টটি ছিল ১৬ সেপ্টেম্বর। জুবিন গর্গ তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে ঘোষণা করেন যে তিনি চতুর্থ উত্তর-পূর্ব ভারত উৎসবে সিঙ্গাপুরে থাকবেন। “সিঙ্গাপুরের বন্ধুরা, আমি আপনাদের ২০ এবং ২১ সেপ্টেম্বর সিঙ্গাপুরের সানটেক-এ চতুর্থ উত্তর-পূর্ব ভারত উৎসবে আমন্ত্রণ জানাচ্ছি। আসুন এবং ভারতের বিদেশী অংশটি ঘুরে দেখুন, আমরা উন্নতমানের কৃষি, কারুশিল্প পণ্য, চা অভিজ্ঞতা, নৃত্য, ফ্যাশন শো এবং ভারতের উত্তর-পূর্বের রক ব্যান্ড, র‍্যাপার্সদের পরিবেশনায় সন্ধ্যার সঙ্গীত অনুষ্ঠান নিয়ে আসছি। আমি উৎসব জুড়ে সাংস্কৃতিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সেখানে থাকব এবং ২০ তারিখ সন্ধ্যায় আমার জনপ্রিয় হিন্দি, বাংলা এবং অসমীয়া গান পরিবেশন করব। আমি আপনাদের সকলকে আমন্ত্রণ জানাতে চাই, এটি শনিবার এবং রবিবার হবে এবং প্রবেশ বিনামূল্যে। সকলে আসুন এবং আমাদের সমর্থন করুন। চিয়ার্স!” তার মৃত্যু হাজার হাজার ভক্তের কাছে এক ধাক্কা, যারা তার সঙ্গীতের হিট গান শুনে বড় হয়েছেন।

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

কর্মজীবন ও অর্থভাগ্যে বড় ধাক্কা!দ্বাদশ যোগে সতর্ক থাকুন এই ৩ রাশি

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

‘তোমাদের খুঁজে বের করব’, দুই মার্কিন নৌ কর্মকর্তাকে হুমকি ইরানের

থাইল্যান্ডের ফুকেটে বিধ্বংসী আগুন, মৃত ১১, আহত ১৬

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান

প্রয়াত রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ-সভাপতি স্বামী ভজনানন্দজি মহারাজ

ডিজে মামলায় রক্ষাকবচের মেয়াদ শেষ হতেই ফের হাই কোর্টের দ্বারস্থ অভিষেক