নবগ্রামে ১২ নম্বর জাতীয় সড়কে ডাম্পারের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু ২ জনের

Share:

নিজস্ব প্রতিনিধি, নবগ্রাম: মুর্শিদাবাদ জেলার নবগ্রামের ১২ নম্বর জাতীয় সড়কে বাইক দুর্ঘটনায় মৃত ২ ।জানা যায় ,মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার(Nabagram P.S.) ১২ নম্বর জাতীয় সড়কে থাকা শিবপুর টোল প্লাজা সংলগ্ন এলাকায় শুক্রবার বিকেলের দিকে এক বাইক চালক যাচ্ছিলেন।সেই বাইকের পিছনে এক মহিলাকে চাপিয়ে নিয়ে পলসন্ডার দিকে যাওয়ার সময় একটি ডাম্পার গাড়ি বাইকটির পিছনে সজোরে ধাক্কা মেরে সেই স্থানটি থেকে পালিয়ে যায় বলে স্থানীয় সূত্রে জানা যায়। এরপর ওই বাইক চালক এবং বাইকে থাকা মহিলাটি গুরুতর আহত অবস্থায় রাস্তায় লুটিয়ে পরে।

পুলিশ এবং টোল প্লাজার(Tol Plaza) কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং তাদেরকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে(Murshidabad Hospital) পাঠালো হলে সেখানকার চিকিৎসকেরা দুজনকে মৃত বলে ঘোষণা করে বলে স্থানীয় সূত্রে জানা যায়।এরপর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বলেও জানা যায়।সূত্রে আরও জানা যায়, বাইক চালকটির নাম বাপি শেখ(Bapi Sk.)। যার বয়স আনুমানিক ৪৫ এবং বাইকের পেছনে বসে থাকা মহিলা আরোহীটির নাম হজেমা বিবি(Hazema Bibi)। বাড়ি অমরকুণ্ডু অঞ্চলের আচড়া গ্রামে।

ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া ডাম্পার(Dumper) গাড়িটিকে নবগ্রাম থানার পুলিশ পলসনডায় আটক করে বলে জানা গেছে। বর্তমানে ডাম্পারের চালকটিকেও আটক করে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ওই পরিবারে। পুলিশ দুজনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মোটরসাইকেলটিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তদন্তের স্বার্থে পুলিশ ডাম্পারটিও আটক করেছে।

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

কালীপুজোর পরেই আবহাওয়ার ভোলবদল! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী