গাইঘাটা ও পেট্রাপোলে কেন্দ্রীয় সংস্থা এনআইএ’ র দিনভর হানা,আটক ২

Share:

নিজস্ব প্রতিনিধি, গাইঘাটা ও পেট্রোপোল: মানব পাচারের তদন্তর ঘটনায় এনআইএ পেট্রোপোল, মধ্যমগাম, গাইঘাটা ও বনগাঁয় তল্লাশি চালায়। বনগাঁর(Banga) জয়ন্তীপুরের এক ব্যাবসায়ী,মধ্যমগ্রামে এক মহিলার বাড়িতে ও পেট্রোপোলে তল্লাশি চালায়।রবিবার প্রায় ৮ ঘণ্টা তল্লাশি চলার পর পেট্রাপোলের(Petropol) মুদ্রা ব্যবসায়ী আমির আলী শেখকে বাড়ি থেকে বের করে এনআইএ নিয়ে আসে পেট্রাপোল থানায় ।গাইঘাটা থানার সেকাটি এলাকা থেকে এক দম্পতিকে আটক করে পেট্রাপোল থানার(Petropol P.S.) আনে কেন্দ্রীয় সংস্থা এনআইএ(NIA)। ওই দম্পতির নাম আলম মন্ডল ও মিনু মণ্ডল। গাইঘাট ও পেট্রাপোল এ এই এনআইএ ও এসটিএফ এর যৌথ অভিযান একই ঘটনার সাথে যুক্ত বলে জানা গেছে।

বেশ কিছুক্ষণ পেট্রাপোল থানাতে থাকার পর পেট্রাপলের ওই ব্যবসায়ী আমির আলী শেখ গাইঘাটার বাসিন্দা অমল মণ্ডলকে আটক করে নিয়ে যায় এনআইএ ও এস টি এফ এর প্রতিনিধি দল ।মুদ্রা ব্যবসায় আমির আলী শেখকে কেন নিয়ে যাচ্ছে জিজ্ঞাসা করা হলে চুপ থাকেন তিনি।অন্যদিকে চাঁদপাড়া সেকাটির বাসিন্দা অমল মন্ডল এর স্ত্রী মিনি মন্ডল জানান, ভোর বেলায় তাদেরকে তাদের বাড়ি থেকে পেট্রাপোল থানাতে আনা হয়েছে।তার স্বামী কোন কাজ করে না।

আগে মাঠে চাষ করত ও জামা কাপড়ের ব্যবসা করত। কেন তাকে ধরে নিয়ে যায় তিনি জানেন না। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে,রবিবার ভোর রাতে বনগাঁয় এনআইএ ও এসটিএফ হানা দেয়। জানা যায়, বনগাঁ পেট্রাপোল থানার অন্তর্গত জয়ন্তীপুরের বাসিন্দা আমির আলি শেখের বাড়িতে যায় এনআইএ ও এসটিএফ। তিনি পেশায় বিদেশি মুদ্রা বিনিময় ব্যবসায়ী। পেট্রাপোল বন্দরে তিনি ব্যবসা করতেন। তবে কি কারণে তার বাড়িতে হানা দেওয়া হয়েছে NIA & STF এর তরফে তা এখনও স্পষ্ট ভাবে কিছু জানানো হয়নি।

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ