Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মৃণ্ময়ী মায়ের বদলে মেয়াদউত্তীর্ণ ওষুধ দিয়ে তৈরি দেবীপ্রতিমা, তাক লাগালেন জলপাইগুড়ির কুণাল

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ওষুধের দোকান হোক বা সংস্থা, সর্বত্রই প্রতিদিন মেয়াদ ফুরিয়ে যায় বহু ওষুধের। কম দামি ওষুধ থেকে দামি ওষুধ সবকিছুই থাকে তালিকায়। আবার অনেক সময় বাড়িতে থেকেও সময় পেরিয়ে যায়। মেয়াদ ফুরিয়ে গেলে সেই ওষুধ নিলে, অসুখ সারা তো দূরের কথা, হিতে বিপরীত হয়। কিন্তু সেই মেয়াদউত্তীর্ণ ওষুধ দিয়েই তৈরি হয়েছে দেবীদুর্গা।

জলপাইগুড়িতে এই অভিনব দুর্গা বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন শিরীষতলার বাসিন্দা সদ্য আইন পাশ করা কুণাল বিশ্বাস। তাঁর তৈরি মূর্তিতে রয়েছে মণিপুরী ছোঁয়া। মারণরোগ কর্কটরোগের বিরুদ্ধে বার্তা দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মেয়াদ উত্তীর্ণ  ওষুধের সঙ্গে কাগজের গ্লাস, প্লেট দিয়ে ২ ফুটের এই দেবীমূর্তি তৈরি হয়েছে। ওষুধের তৈরি অভিনব দুর্গাকে কোনও বারোয়াড়ি পুজো মণ্ডপে দেখতে চান প্রতিমাশিল্পী কুণাল। তাঁর মতে বেশি লোকের কাছে নিজের বার্তা পৌঁছে দিতে চান।

তিনি জানিয়েছেন, অনেক জায়গায় কর্কটরোগীরা বিনা চিকিৎসা মারা যান। রোগের জন্য পর্যাপ্ত চিকিৎসা না পেয়ে মৃত্যুকেই মেনে নেন। বর্তমান সময়ে চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। ওষুধের সাহায্যে মারণ রোগ থেকে মুক্তি মিলবে। তাই প্রত্যন্ত গ্রামীণ এলাকায় যাতে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা পৌঁছে যায় সেই আর্জি জানিয়েছেন। সঙ্গে রোগকে ভয় না পেয়ে মোকাবিলা করার বার্তা দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, এবারই প্রথম নয়, এর আগেও সাবান দিয়ে দেড় ফুট উচ্চতার দুর্গা প্রতিমা বানিয়েছিলেন তিনি। সেইবারও তাঁর তৈরি দুর্গা সাড়া ফেলে দিয়েছিল। তার আগে কাগজের প্রতিমা বানিয়েছিলেন। কিন্তু এবারের দুর্গা প্রতিমা অন্যবারের তুলনায় ভিন্ন। বার্তাটাও ভিন্ন। এবার এই দুফুটের অভিনব প্রতিমা কোথায় যায়, সেটাই দেখার।

কেরলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেতা সন্তোষ নায়ার

মমতার কাউন্টিং এজেন্টের বাড়িতে হামলা, পোড়ানো হল স্কুটার

পরিচারিকা থেকে MLA, জানুন বিজেপির কলিতা মাঝির অনুপ্রেরণামূলক যাত্রার গল্প

বিয়ের আসরে ডেলিভারি বয়কে ২১০০ টাকার নোটের মালা পরিয়ে দিলেন বর-কনে, ভিডিও ভাইরাল

পুরো রাত ঘুমানোর পরেও কেন কাটছে না ক্লান্তি? জেনে নিন সারাদিন ঘুম ঘুম পাওয়ার আসল কারণ

বেলেঘাটায় তৃণমূল কর্মীর রহস্যমৃত্যু

কান চলচ্চিত্র উৎসব-এ ফিরছেন আলিয়া ভাট, রেড কার্পেটে থাকবেন ঐশ্বর্য-করনসহ ভারতীয় তারকারা

চিনের আতশবাজি কারখানায় বিস্ফোরণে মৃত ২১, আহত ৬১

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

মেট গালায় মনীশ মালহোত্রার ভাইরাল লুক, ৯৬০ ঘণ্টার বন্দগলায় কী আছে জানেন?

বিজয়কে শুভেচ্ছা জানিয়ে এ আর রহমানের বার্তা, কি লিখলেন জানেন?

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে