দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘আওয়ামী লীগ নেতা-কর্মীদের জামিন দেওয়া যাবে না’, ফরমান জারি ইউনূসের স্বরাষ্ট্র উপদেষ্টার

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মিথ্যা মামলায় গ্রেফতারের পরে বিভিন্ন আদালত থেকে স্বাভাবিকভাবেই জামিন পেয়ে যাচ্ছেন দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের নেতা-কর্মীরা। আর তাতেই চটে গিয়েছেন তদারকি সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (২৪ সেপ্টেম্বর) নজিরবিহীনভাবে বিচারকদের উদ্দেশ্যে ফরমান জারি করে তিনি বলেছেন ‘আওয়ামী লীগের নেতা-কর্মীদের আর জামিন দেওয়া যাবে না। যে সমস্ত বিচারকরা জামিন দিচ্ছেন তাঁদের তালিকা তৈরি করছি। নির্দেশ না মানলে তাদের আর দায়িত্ব পালন করতে দেওয়া হবে না।’ খোদ তদারকি সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার এমন ফরমান জারিতে ক্ষুব্ধ বিচারকরা। সূত্রের খবর, বিচারকদের সংগঠনের তরফে এ বিষয়ে দেশের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।

গত বছর ৫ অগস্ট সেনা অভ্যুত্থানে ক্ষমতা হারাতে হয় ত‍ৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। দেশ ছেড়ে পালিয়ে দিল্লিতে আশ্রয় নেন তিনি। বঙ্গবন্ধু কন্যার পাশাপাশি শাসকদল আওয়ামী লীগের সিংহভাগ নেতা-সাংসদ-মন্ত্রী রাতারাতি দেশত্যাগ করেন ও গা ঢাকা দেন। দায়িত্ব নেওয়ার পরেই তদারকি সরকারের তরফে প্রথমে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়। পরে নিষিদ্ধ করা হয় দেশের স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগকে। দেশ থেকে আওয়ামী লীগকে নির্মূলের উদ্দেশে কোমর কষে ঝাঁপান মোল্লা মুহাম্মদ ইউনূস ও তাঁর স্বরাষ্ট্র উপদেষ্টা তথা রাজাকার পরিবারের সন্তান জাহাঙ্গীর আলম চৌধুরী। গণহারে মিথ্যা মামলায় গ্রেফতার করা হচ্ছে আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের। বাংলাদেশের জেলগুলি উপচে পড়ছে।

যদিও গণহারে গ্রেফতারেও আওয়ামী লীগের নেতা-কর্মীদের রোখা যাচ্ছে না। গত মাস দুয়েক ধরে রাজধানী ঢাকা-সহ দেশের বিভিন্ন প্রান্তে ঝটিকা মিছিল করে চলেছেন তাঁরা। আর তাতেই সিঁদূরে মেঘ দেখছে তদারকি সরকার। আগামী ফেব্রুয়ারি মাসের আগেই সংগঠিতভাবে দেশে আওয়ামী লীগ বড় কোনও আন্দোলন গড়ে তুলতে পারে বলে আশঙ্কা করছেন মোল্লা ইউনূস অ্যান্ড গ্যাং। তাই আওয়ামী লীগ নেতা-কর্মীরা যাতে জেলের বাইরে না আসতে পারেন তার জন্য ফরমান জারি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে খানিকটা নির্লজ্জভাবেই তিনি বলেন, ‘গ্রেফতারের পরেও আওয়ামী লীগের নেতা-কর্মীরা জামিন পেয়ে যাচ্ছেন। আমরা চেষ্টা চালাচ্ছি, এরা যেন আর সহজে জামিন না পায়, এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য বিচারকদের নির্দেশ দিয়েছি।’

Published by:

Share Link:

More Releted News:

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ