ষষ্ঠীতে বোধনের দিনে কলকাতায় মহিলার রহস্যমৃত্যু, ফ্রিজের পাশ থেকে উদ্ধার দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উৎসবের মরশুমে চাঞ্চল্যকর ঘটনা কলকাতায়। দেবী দুর্গার বোধনের দিনেই বাঘাযতীন এলাকার এক মহিলার রহস্যমৃত্যু। বাড়ির ফ্রিজের পাশ থেকে উদ্ধার করা হয়েছে দেহ। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুজোর শুরু দিনে মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

জানা গিয়েছে মহিলা বাঘাযতীন এলাকার বাসিন্দা। সূত্রের খবর বাড়ির একতলার ফ্রিজের পিছনের অংশ মোছার সময় তাঁর মৃত্যু হয়েছে। ফ্রিজ মোছার সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাকি অন্য কোনও কারণে মৃত্যু হয়েছে তা নিয়ে উঠছে প্রশ্ন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে যাদবপুর থানার পুলিশ। আসেপাশের মানুষজনকে জিজ্ঞাসবাদ করা হচ্ছে। জানা গিয়েছে মহিলার হাটে একটি দাগ রয়েছে। সেটি কিসের দাগ তা দেখা হবে বলেই জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে মৃত মহিলার নাম নমিতা পাল। জানা গিয়েছে ওই মহিলা কলকাতা পুরসভার ১০২ নম্বর ওয়ার্ডের বাঘাযতীনের চিত্তরঞ্জন কলোনি এলাকার দীর্ঘদিনের বাসিন্দা। একটি বাড়ির একতলায় একাই থাকেন তিনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার বেলায় তিনি ঘর পরিষ্কারের করছিলেন। সেই সময়েই তিনি ভিজে কাপড় দিয়ে ফ্রিজের পিছনের দিকের মেঝে মুছছিলেন বলে। সেই সময়েই হঠাৎ চিৎকার করলে প্রতিবেশিরা ছুটে আসেন। দেখেন অসুস্থ অবস্থায় নমিতা মেঝের মধ্যে পড়ে রয়েছেন। তার কিছু সময় পর তার দেহ নিস্তেজ হয়ে যায়। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে দেহ উদ্ধার করেছে। মহিলার দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে। রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হয়ে যাবে।

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

কালীপুজোর পরেই আবহাওয়ার ভোলবদল! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী