চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মুসলিম রোগিনীর সন্তান প্রসব করাতে অস্বীকার হিন্দু মহিলা চিকি‍ৎসকের, লজ্জার ঘটনা যোগী রাজ্যে

নিজস্ব প্রতিনিধি, জৌনপুর:  ঠাকুর রামকৃষ্ণ পরমহংস বলতেন ‘শিবজ্ঞানে জীব সেবা কর’। স্বামী বিবেকানন্দ বলেছিলেন ‘জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর।’ এতদিন অনেকেই জেনে এসেছেন, চিকি‍ৎসকদের কাছে নাকি সেবাই নাকি পরম ধর্ম। তবে ইদানিংকালে অবশ্য সেবা ধর্মে তেমন মতি নেই তথাকথিত চিকি‍ৎসক নামধারীদের। বরং অর্থ কামানোই পরম ধর্ম হয়ে উঠেছে। তবে অনেক ক্ষেত্রেই সেই অর্থের চেয়েও রোগীর ধর্মীয় পরিচয়কেই প্রাধান্য দিচ্ছেন চিকি‍ৎসকদের একাংশ। এমনই এক ‘অমানবিক’ মহিলা চিকি‍ৎসকের দেখা মিলল যোগী রাজ্যে। ‘কট্টর হিন্দুত্ববাদে’ বিশ্বাসী জৌনপুরের সরকারি হাসপাতালের ওই গুণবতী চিকি‍ৎসক অসুস্থ দুই মুসলিম প্রসূতির চিকি‍ৎসা করতে অস্বীকার করেছেন। সহকর্মীদের বলেছেন ‘এরা মুসলিম রোগী। আমি কোনও মুসলিম রোগী দেখি না। ফলে অপারেশন থিয়েটারে নিয়ে যাবেন না।’ বিষয়টি জানাজানি হতেই নিন্দার ঝড় উঠেছে।

যৌনপুরের চন্দবকের বাসিন্দা শামা পারভীন প্রসব যন্ত্রণা নিয়ে গত মঙ্গলবার জৌনপুরের সরকারি হাসপাতালে ভর্তি হন। রাত সাড়ে নয়টা নাগাদ তাঁর তীব্র প্রসব যন্ত্রণা ওঠে। শামার স্বামী মহম্মদ আরমান ওয়ার্ডে থাকা নার্সদের গোচরে আনেন বিষয়টি। সেই সময়ে দায়িত্বে থাকা মহিলা চিকি‍ৎসককে বিষয়টি জানানো হয়। রোগী মুসলিম শুনেই তিনি সটান বলে দেন ‘আমি কোনও মুসলিম রোগী দেখি না। আমি যতক্ষণ অপারেশন থিয়েটারে থাকব ততক্ষণ কোনও মুসলিম রোগীকে পাঠাবেন না।’ ওই কথা শুনে প্রতিবাদ জানান শামা। মহিলা চিকি‍ৎসকের উদ্দেশে তিনি বলেন ‘আপনি এটা করতে পারেন না।’

যদিও তাতে কর্ণপাতই করেননি ওই মহিলা চিকি‍ৎসক। অভিযোগকারিনী শামার স্বামী মহম্মদ আরমান সাংবাদিকদের বলেন ‘শুধু আমার স্ত্রী-ই নয়, ওইদিন ওয়ার্ডে থাকা আরও এক মুসলিম রোগীর চিকি‍ৎসা করতে অস্বীকার করেছেন ওই মহিলা চিকি‍ৎসক।’ বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে বলেও জানিয়েছেন আরমান। ধর্ম কখনও চিকি‍ৎসার মাপকাঠি হতে পারে কিনা সেই প্রশ্ন উঠেছে। সমালোচনার ঝড় ওঠায় হাসপাতালের সুপার মহেন্দ্র গুপ্তা জানিয়েছেন, অভিযুক্ত চিকি‍ৎসক ও স্বাস্থ্যকর্মীদের কাছে এ বিষয়ে জবাব তলব করা হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

‘এখুনি এই ট্র্যাফিক জ্যাম সরান’, মন্ত্রীর জনসভায় ঢুকে প্রতিবাদ মহিলার

মিরাটে ভয়ঙ্কর ঘটনা! রোগীর পেট কেটে অস্ত্রপচার না করে যা করলেন চিকিৎসকরা…

তিনদিন আটকে রেখে মার্কিন পর্যটককে ধর্ষণ, গ্রেফতার হোমস্টের মালিক ও কর্মী

ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে সোনার গহনা চুরি করল ৫ পুলিশ কর্তা, তারপর যা হল…

‘একাধিকবার সময় চাইলেও দেখা করেননি যোগী আদিত্যনাথ’, ক্ষোভ উগরে দিলেন পহেলগাঁওয়ে নিহতের স্ত্রী

পহেলগাঁও হামলার বর্ষপূর্তিতে সন্ত্রাসবাদ নিয়ে কড়া বার্তা মোদির, যা লিখলেন…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ