৪৮ ঘণ্টার মধ্যে দুষ্কৃতীরা ধরা না পড়লে বৃহত্তর আন্দোলনের হুমকি বঙ্গ স্বর্ণ ব্যবসায়ী সংগঠনের

Share:

নিজস্ব প্রতিনিধি, বরানগর: ৪৮ ঘন্টার মধ্যে খুনিরা ধরা না পড়লে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিলেন বঙ্গীয় স্বর্ন ব্যবসায়ীরা। বরানগরের(Baranagar) ঘটনাস্থলে বিক্ষোভ স্বর্ন ব্যবসায়ী সংগঠনের(Banga Gold Buisnessman Organization)।এখনো বরানগরে সোনার দোকানে মালিক শংকর জানা খুনের ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ক্ষোভে ফুঁসছে সোনার দোকানের ব্যবসায়ীরা। রবিবার স্বর্ন ব্যবসায়ীরা ঘটনাস্থলে দোকানের সামনে এসে বিক্ষোভ দেখাতে থাকেন।তাদের অভিযোগ অবিলম্বে ৪৮ ঘন্টার মধ্যে যদি খুনীরা গ্রেফতার না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।তবে খুনের ঘটনায় মুখ খুলতে নারাজ পরিবার।ক্যামেরা দেখে মুখে কুলুপ এঁটেছেন তারা। পুলিশ ও ফরেনসিক বিভাগ খুনের ক্লু খোজার কাজ শুরু করেছে। ডাকাতি এবং লুটপাটের জন্য খুন নাকি অন্য কোন কারণ আছে এই খুনের পেছনে তা খতিয়ে দেখছে তদন্তকারী টিম।

ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ কমিশনার (CP)মুরলী ধর শর্মা ঘটনার দিন স্পটে এসে দাবী করেছেন খুব শীঘ্রই খুনিরা ধরা পড়বে। তবে রবিবার ২৪ ঘন্টা কেটে গেল এখনো অবধি ওই দুষ্কৃতীদের সন্ধান পুলিশ পায় নি। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, উত্তর শহরতলীর বরানগরে শম্ভুনাথ দাস লেনে সোনার দোকানে ব্যবসায়ী খুন হন। বন্ধ সোনার দোকান থেকে ব্যবসায়ী দেহ উদ্ধার হয় হাত পা বাঁধা অবস্থায়। নিহত ব্যবসায়ীর নাম শংকর জানা। সোনার দোকানের উল্টো দিকের একটি বাড়ির বাইরের সিসিটিভি(CCTV) ক্যামেরার ফুটেজ থেকে পুলিশ দেখতে পায় তিনজন দুষ্কৃতী ভেতরে ঢুকে ছিল। দুজন দুষ্কৃতি বাইরে দাঁড়িয়ে ছিল। সোনার দোকানে ভেতরের সিসিটিভি ক্যামেরা বন্ধ থাকায় দিল্লি থেকে ছেলে ফোন করে। বাবাকে ফোনে না পেয়ে সে আত্মীয়-স্বজন এবং প্রতিবেশীদের বিষয়টি দেখতে বলে।এর পরই বন্ধ সোনার দোকান থেকে ব্যবসায়িক দেহ উদ্ধার হয়।

শনিবার দুপুর তিনটে নাগাদ দোকানে ক্রেতা সেজে ঢুকে স্বর্ণ ব্যবসায়ীকে খুন করা হয়। লঙ্কার গুঁড়ো ছিটিয়ে লুটপাটের পর খুন করা হয়। ওই সোনার দোকানের উল্টোদিকে একটি বাড়িতে বাইরে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে এই তথ্য সংগ্রহ করে পুলিশ। নিহত স্বর্ণ ব্যবসায়ীর নাম শংকর জানা(Sankar Jana)। এই খুনের পেছনে লুটপট করা মূল উদ্দেশ্য নাকি ব্যক্তিগত শত্রুতার জেরে খুন তা খতিয়ে দেখছে পুলিশ। দুষ্কৃতীদের মধ্যে কাউকে চিনতে পেরে গিয়েছিল কিনা স্বর্ণ ব্যবসায়ী তা জানার চেষ্টা করছে পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ওই এলাকায়। শনিবার যখন টানা চারবারের জন্য দেশের নিরাপত্তম শহরের মুকুট কলকাতা কল্যাণী নিজ মাথায় ওঠে ঠিক সেই দিনেই বরানগরে স্বর্ণ ব্যবসায়ীকে খুন এবং রাতে খদ্দায় পুলিশকে মদ্যপ অবস্থায় তৃণমূল নেতা এবং তার বাহিনীর আক্রমণ নতুন করে লজ্জায় ফেলেছে রাজ্য প্রশাসনকে।

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২