উত্তরবঙ্গের বন্যা ম্যান মেড, শিলিগুড়ি উড়ে যাওয়ার আগে কেন্দ্রকে নিশানা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি : উত্তরবঙ্গে বন্যা ম্যান মেড। ইচ্ছে করে জল ছেড়ে বন্যা করা হয়েছে। বিপর্যস্ত উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে ফের ডিভিসিকে দুষলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন মুখ্যসচিব মনোজ পন্থ। এদিন মৃতদের পরিবারপিছু ৫ লক্ষ টাকা অবং একজনকে হোমগার্ডের চাকরি দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।

তিনি বলেছেন, শনিবার থেকে উত্তরবঙ্গের দিকে নজর রাখছেন। ভুটান, অসম থেকে জল ঢুকছে। ভুটানের ছাড়া জলেই ভেসেছে নাগরাকাটা। পাশাপাশি ডিভিসিকেও ফের দুষলেন তিনি। বলেছেন, মাইথন, পাঞ্চেত থেকে ক্রমাগত জল ছাড়া হচ্ছে। দুর্গাপুর ব্যারেজ দিয়ে জল ছাড়া হচ্ছে। এরফলে ভেসে যাচ্ছে বাংলা। তিনি বলছেন, সব জল কেন শিলিগুড়ি, কালিম্পংয়ে এসে পড়ছে? এই ধরনের ঘটনা দুঃখজনক। পর্যটকদের উদ্ধার করা নিয়ে তিনি বলেছেন, পর্যটকদের ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে। কিছু পর্যটকদের ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে। ৪৫টা ভলভো বাসে করে নিয়ে আসা হচ্ছে। উত্তরবঙ্গের যাওয়া পর্যটকদের দায়িত্ব বাংলার। সেখানে যাওয়া পর্যটকদের কাছ থেকে হোটেল মালিকরা যেন টাকা না নেন সেই বিষয়ে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দরকার হলে সেই টাকা মেটাবে সরকার। এই পরিস্থিতির মধ্যে কোনওভাবে বিপদে যেন পর্যটকরা না পড়েন সেদিকে খেয়াল রাখার কথা বলা হয়েছে।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে নিরিক ও নাগরাকাটা। এদিন প্রথমে তিনি যাবেন  হাসিমারায়। মুখ্যমন্ত্রী ও মুখ্য সচিব হাসিমারা থেকে যাবেন নাগরাকাটায়। তিনি জানিয়েছেন, যতটা রাস্তা যাওয়া সম্ভব, তিনি যাবেন। দুর্গতদের পরিবারের সঙ্গে দেখা করবেন।

বাইকপ্রেমীদের জন্য সুখবর! আসছে রয়্যাল এনফিল্ড ইন্টারসেপ্টর ৬৫০

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান