গোবরডাঙাতে ট্রেন লাইনের মাঝে গলায় বেল্টের ফাঁস লাগানো রক্তাক্ত মৃতদেহ উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি,গোবরডাঙা: দুই ট্রেন লাইনের মাঝে গলায় বেল্ট জড়ানো রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। ঘটনায় চাঞ্চল্য এলাকায়।
ঘটনাটি গোবরডাঙা(Gobardanga) ও মসলন্দপুর স্টেশনের(Machlandapur Station) মাঝে গোবরডাঙ্গার রেল ব্রিজ এলাকার।স্থানীয় মানুষজন বুধবার সকালে রেল লাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখতে পান ২ ট্রেন লাইনের মাঝে একটি ড্রেনের মধ্যে যুবকের মৃতদেহ পড়ে রয়েছে। তাঁর গলায় বেল্টের ফাঁস লাগানো। মুখ কিছু দিয়ে থেঁতলে দেওয়া হয়েছে। যার ফলে স্থানীয় মানুষজনরা ঠিক চিনে উঠতে পারছে না। ওই যুবকের মুখ ক্ষতবিক্ষত ও রক্তাক্ত করে দেওয়া হয়েছে।

এখনো পর্যন্ত মৃত যুবকের নাম পরিচয় জানা যায়নি। আনুমানিক বয়স ৩০। ঘটনাস্থলে গোবরডাঙা থানার(Gobardanga P.S.) পুলিশ এবং বনগাঁ জিআরপি(Banga GRP) পুলিশ যায়।স্থানীয় মানুষজনের প্রাথমিক অনুমান বাইরে থেকে খুন করে কে বা কারা রাতের অন্ধকারে হয়তো ফেলে গেছে রেল লাইনের মাঝে। সবেমাত্র দুর্গা পুজো শেষ হয়েছে। উৎসবের মরশুমে এই ধরনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। এর আগে কখনো ওই এলাকায় এইরকম ঘটনা ঘটেনি। তাই মানুষজন রীতিমতো ভীত ও সন্ত্রস্ত।

যদিও সাধারণ মানুষজনের আশা পুলিশ অতি দ্রুত ওই যুবকের পরিচয় জানতে পারবে এবং এই খুনের ঘটনার কিনারা করতে পারবে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ ওই মৃত যুবকের পরিচয় জানার চেষ্টা করছে। ওই যুবকের পরিচয় জানা গেলে এই মৃত্যুর পেছনে কারণ সম্পর্কে পুলিশ কিছুটা জানতে পারবে বলে মনে করছে। প্রত্যক্ষদর্শী যাঁরা ওই মৃতদেহ দেখেছে তাদের বয়ান রেকর্ড করেছে পুলিশ।

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২