প্রথমবার ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়ল ‘সূর্যোদয়ের দেশ’ জাপান

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্ব ফুটবলে এক সময়ে দাপিয়ে বেড়ানো ব্রাজিলের দুঃসময় যেন কিছুতেই কাটছে না। ক্লাব ফুটবলের অন্যতম সেরা কোচ কার্লো আনচেলেত্তির হাতে পড়েও হতশ্রী দশা কাটছে না পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। মঙ্গলবার (১৪ অক্টোবর) বন্ধুত্বমূলক ম্যাচে জাপানের কাছে হেরেই মাঠ ছাড়তে হল সেলসাওদের। প্রথমার্ধে দুই গোলে এগিয়ে থেকেও শেষ রক্ষা হল না হলুদ-সবুজ জার্সিধারীদের। দ্বিতীয়ার্ধে তিন গোল হজম করল।

আগামী বছর আমেরিকা-মেক্সিকো ও কানাডায় বসছে ফিফা বিশ্বকাপ ফুটবলের আসর। ওই প্রতিযোগিতার প্রস্তুতি হিসাবে বর্তমানে এশিয়া সফর করছেন সেলসাওরা। প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোলে দুরমুশ করেছিলেন আনচেলেত্তির শিষ্যরা। এদিন জাপানের আমিনোমাতো স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। গত ম্যাচের প্রথম একাদশে বেশ কয়েকটি পরিবর্তন ঘটিয়েছিলেন ব্রাজিল কোচ আনচেলেত্তি। গোলরক্ষক হিসাবে বেন্তোর জায়গায় হুগো সৌজাকে নামিয়েছিলেন। রক্ষণে এদার মিলিতাও ও গ্যাব্রিয়েল মাঘালহায়েস ছিলেন না। আক্রমণভাগের রদ্রিগো, এস্তেভাও ও কুনিয়া-কে বিশ্রাম দিয়েছিলেন। এদিন শুরু থেকেই আগ্রাসী ফুটবল খেলতে থাকেন ব্রাজিলের ফুটবলারেরা। দলের রক্ষণ ভাগের খেলোয়াড় পাউলো হেনরিক ২৬ মিনিটে এগিয়ে দেন। ব্রুনো গিমারেজের বল ধরে জালে পাঠাতে ভুল করেননি। ওই গোলের ছয় মিনিটের মাথায়  পাকুয়েতার ফাঁকায় বাড়ানো বল ধরে ব্যবধান ২-০ করেন আর্সেনালে খেলা ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। ২-০ গোলে এগিয়েই বিরতিতে যায় পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোল শোধের জন্য ঝাঁপায় জাপান। তার ফলও হাতেনাতে পায় এশিয়ান ফুটবলের অন্যতম পরাশক্তি হিসাবে পরিচিত দেশটি। ৫২ মিনিটে গোল করে ব্যবধান কমান তাকুমি মিনামিনো। ওই গোল হজমের পরে মিডফিল্ডার গিমারেজকে তুলে নেওয়ার পরেই ম্যাচের রং বদলে যায়। ম্যাচের উপরে জাঁকিয়ে বসে জাপান। ৬২ মিনিটে গোল করে সমতা ফেরান জাপানের কেইটো নাকামুরা। ৯ মিনিট পরই স্ট্রাইকার আয়াশি উইদার গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় জাপান। ১৯ মিনিটের ব্যবধানে তিন গোল হজম করা ব্রাজিলের খেলোয়াড়রা সমতায় ফেরার আপ্রাণ চেষ্টা চালালেও লাভ হয়নি। জাপানের কাছে এই প্রথম হারল ব্রাজিল। এর আগে দুই দল ১৩বার মুখোমুখি হয়েছিল। এর মধ্যে ১১ ম্যাচে জয় ছিল ব্রাজিলের। ওই ম্যাচগুলোতে ৩১ গোল দিয়েছিল সেলেসাওরা। হজম করেছিল মাত্র তিন গোল। এবার এক ম্যাচেই তিন গোল খেল কার্লো আনচেলত্তির শিষ্যরা।

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

শীতকালে টবে ফলান স্ট্রবেরি! রইল সহজ ঘরোয়া টিপস

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের