অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশের সিদ্ধান্ত এসএসসি’র

Share:

নিজস্ব প্রতিনিধি: খুব শীঘ্র অযোগ্যদের তালিকা প্রকাশ করবে SSC। শিক্ষাকর্মীদের নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার আগেই তালিকা প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে তাঁরা। নতুন নিয়োগে আবেদন করতে পারবেন না অযোগ্যরা। গ্রুপ সি ও গ্রুপ ডি মিলিয়ে অযোগ্য তালিকায় রয়েছে প্রায় ৩৫০০ নাম।  কালীপুজো মিটলেই স্কুল সার্ভিস কমিশন তাদের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করবে তালিকা।

এর আগে শীর্ষ আদালতের নির্দেশ মেনে অযোগ্য শিক্ষক তালিকা প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। এসএসসি’র ওয়েবসাইটে তালিকা দিয়ে দেওয়া হয়েছিল। তার আগে এসেছিল সুপ্রিম নির্দেশ। নির্দেশ মেনে ঘোষণা করা হয় শনিবার ৩০ অগস্ট অযোগ্য অর্থাৎ টেন্টেড প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। এসএসসির ওয়েব সাইটে সেই নাম প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। সেই মতোই ঘোষিত অযোগ্য শিক্ষক শিক্ষিকার নাম।

তার আগে সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছিল ২০১৬ সালের প্যানেলের নন-টেন্টেডরা ফের পরীক্ষায় বসতেই পারবে। আর যোগ্য শিক্ষকদের মধ্যে যারা নতুন করে নিয়োগ পরীক্ষায় বসবেন তাঁরা সুযোগ পাবেন নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য। কারও ক্ষেত্রেই পার্থক্য করা হবে না। সেই মতো পরীক্ষা হয় ৭ ও ১৪ সেপ্টেম্বর।

স্কুল সার্ভিস কমিশনের অযোগ্য শিক্ষক সংক্রান্ত মামলায় শীর্ষ আদালত রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেছিল যদি একজনও অযোগ্য প্রার্থী এই পরীক্ষার্থীদের তালিকায় ঢোকে তাহলে তার ফল ভুগতে হবে এসএসসিকে। তাই সেবার তালিকা প্রকাশের আগে সকাল থেকে স্কুল সার্ভিস কমিশনের অফিসে ছিল সাজো সাজো রব। এবারও তেমনটাই হবে বলে মনে করা হচ্ছে। তাই এখন থেকেই সজাগ স্কুল সার্ভিস কমিশন।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর