২ কেজি সোনা ও ১২ কেজি রুপোয় সজ্জিতা বারাসতের ‘বড়মা’

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাসত : কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে হয় কালীপুজো। কালীপুজো পরিচিত শ্যামা পুজো নামেও। দক্ষিণেশ্বর, কালীঘাট, আদ্যাপীঠ, কামাক্ষ্যা, ঠনঠনিয়া কালীবাড়ি, তারাপীঠ, কঙ্কালীতলা, ফিরিঙ্গি কালীবাড়ির মতো সারা ভারত জুড়ে রয়েছে অজস্র কালী মন্দির। সেই সমস্ত মন্দিরে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের দীপান্বিতা অমাবস্যা তিথিতে শ্যামা রূপে পূজিত হন দেবী কালিকা। বিগত কয়েক বছরে বারাসত ও নৈহাটির কালীমন্দির অত্যন্ত প্রসিদ্ধ হয়ে উঠেছে। প্রতিদিন এই মন্দিরে অজস্র মানুষের ভিড় হয়। বারাসতের বড়মার পুজো গোটা রাজ্যের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তেও বিখ্যাত। বাইরে থেকেও বহু মানুষ আসেন মায়ের কাছে। প্রায় দু কেজি সোনা ও ১২ কেজি রুপোর গয়না থাকে বড় মায়ের শরীরে। অনেকেই মায়ের কাছে মানত করেন।

কালীপুজোয় বারাসতে ভিড় জমায় সকলেই। এখানে একের পর এক ক্লাব ও পুজো কমিটিগুলো বিগ বাজেটের পুজোর জন্য প্রস্তুত থাকে। বারাসাত ও মধ্যমগ্রামের কালীপুজোর মধ্যেই চলে থিমের লড়াই। আলোকসজ্জা থেকে শুরু করে রঙিন মন্ডপ দর্শকদের আকর্ষণ করে। এই সবকিছুর মধ্যে বড়মার কালীপুজো যেন আলাদা। এখানে ভক্তদের ভক্তি ও আবেগের ঢল থেমে থাকে না। বড়মার পুজোর কথা বলতে গেলে বলতে হয় প্রথম দিকের কথা। সেই সময় বড়মার কোন স্থায়ী মন্দির ছিল না। পরে মানুষের অন্তরে এই পুজো জায়গা করে নিয়েছিল। বড়মা কালকে মানুষের মধ্যে তাই করে দিয়েছিল। বারাসাতের চাপাডালি মোড় থেকে কলোনিমোড় যাওয়ার রাস্তায় অবস্থিত এই বড়মার কালী মন্দির। এটি শুধু ধর্মীয় স্থান হিসেবেই নয়, আবেগ ভক্তি ও ঐক্যের প্রতীক।

বড় মায়ের মূর্তি দেখলেই ভক্তদের মধ্যে আলাদা শিহরণ জাগে। প্রতিদিন সন্ধ্যায় বহু মানুষ আসেন মায়ের দরজায়। মাকে একবার দর্শন করে প্রণাম ঠুকে চলে যান। কালীপুজোর সময় এই মন্দিরে ভক্তদের ঢল নামে। ভোর থেকে শুরু হয় ভক্তদের আশা। ধুপ ও দ্বীপের গন্ধে চারদিক ভরে ওঠে। মন্দিরে রয়েছে মায়ের সিমেন্টের মূর্তি। প্রতিবছরের মতো এই বছরও তাই রেকর্ড সংখ্যক ভিড়ের আশা করছে কমিটি। যাতে কোনওরকম সমস্যা তৈরি না হয় তার জন্য থাকছে নির্দিষ্ট ব্যবস্থা। ভিড় সামাল দেওয়ার জন্য থাকছে এনসিসি ক্যাডার। বিপর্যয় মোকাবিলা টিম থাকারও সম্ভাবনা রয়েছে। ভোগ বিতরণের সময় যাতে হুড়োহুড়ি না পড়ে সেই ভাবেই প্রসাদ বিতরণ করা হবে।

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২