দুর্নীতির দায়ে ফের বিচার শুরু নেতানিয়াহুর, আদালতে হাজিরা ইজরায়েলি প্রধানমন্ত্রীর

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক চাপের মুখে বিশেষভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির কাছে নতিস্বীকার করে চিরশত্রু হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হয়েছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যদিও তাতে খুব একটা স্বস্তিতে নেই তিনি। দুর্নীতির আভিযোগে বুধবার (১৫ অক্টোবর) থেকে ফের তাঁর বিচার শুরু হয়েছে। এদিন তেল আবিবের জেলা আদালতে দুর্নীতির মামলায় সাক্ষ্য দিতে হাজির ছিলেন তিনি। তবে তাঁর বিরুদ্ধে চলা দুর্নীতির মামলা নিয়ে কোনও মন্তব্য করেননি ইজরায়েলি প্রধানমন্ত্রী।

দীর্ঘদিন ধরেই নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলায় বিচার চলছে। তবে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে  ভ্রমণ এবং ইহুদি ধর্মীয় উৎসবের কারণে মাসাধিকালের জন্য বিচার প্রক্রিয়া স্থগিত করা হয়। গাজায় শান্তিচুক্তি কার্যকরে বিশেষ ভূমিকা রাখায় গত সোমবারই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইজরায়েলের সর্বোচ্চ নাগরিক সম্মান প্রদান করা হয়। ওই সম্মান গ্রহণ উপলক্ষে ইজরায়েলের সংসদেও ভাষণ দিয়েছিলেন ট্রাম্প। ওই ভাষণ দেওয়ার সময়েই ইজরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগকে দুর্নীতির মামলায় নেতানিয়াহুকে ক্ষমা করার জন্য অনুরোধ জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।ইজরায়েলি আইন অনুসারে, প্রেসিডেন্টের কাছে অপরাধীদের ক্ষমা করার বা তাদের সাজা কমানোর ক্ষমতা রয়েছে। তবে ট্রাম্পের সেই আর্জিতে সাড়া দেননি ইজরায়েলের প্রেসিডেন্ট।

চলতি বছরের জানুয়ারিতে নেতানিয়াহুকে তিনটি মামলার অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। যদিও নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করে আসছেন গাজায় দু’বছর ধরে গণহত্যা চালানোর নায়ক নেতানিয়াহু। গাজায় হত্যাযজ্ঞ সংগঠিত করায় গত বছরের নভেম্বরে ইজরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ আদালত।

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত