লখনউতে থানার পাশে মহিলাকে নির্যাতন, এগিয়ে এল না পুলিশের কোনও সদস্য

Share:

নিজস্ব প্রতিনিধি: নারী নির্যাতনের ঘটনায় ফের প্রকাশ্যে উত্তরপ্রদেশের নাম। লখনউয়ের একটি ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে যে, সাদাতগঞ্জ থানার প্রবেশপথের ঠিক বাইরে একজন পুরুষ একজন মহিলাকে চুলের মুঠি ধরে টেনে নিয়ে যাচ্ছে এবং মারধর করছে। এই ভিডিও সামনে আসার পরেই বয়ে গিয়েছে নিন্দার ঝড়।

থানার কাছে ব্যস্ত রাস্তায় ঘটে যাওয়া এই ঘটনাটিকে ঘিরে ব্যপক চাঞ্চল্য ছড়ায়। সেই সময় ওই এলাকাতে কোনও পুলিশ কর্মী না থাকায় প্রত্যক্ষদর্শীরা হস্তক্ষেপ করে এবং দুজনকে আলাদা করে। যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা গিয়েছে, পুরুষটি মাটি থেকে চুলের মুঠি ধরে টেনেহিঁচড়ে জোর করে মহিলাটিকে টেনে নিয়ে যাচ্ছে। ভিডিওটিতে আরওদেখা গিয়েছে, ৪ সেকেন্ড পরে, সাদা টি-শার্ট এবং নীল জিন্স পরা একজন ব্যক্তি এগিয়ে এসে আক্রমণ থামানোর চেষ্টা করে রবং অভিযুক্তর কাছ থেকে মহিলাকে দূরে সরিয়ে নেয়। অভিযুক্ত ব্যক্তি ততক্ষন অত্যাচার করে যতক্ষণ না কেউ মহিলাকে ছাড়াতে আসে।

ভিডিও ক্লিপটিতে সাদাতগঞ্জ কোতোয়ালি থানার প্রবেশপথও দেখা গিয়েছে। পরে ঘটনাস্থলে উপস্থিত সকলে ওই পুরুষ এবং মহিলাকে থানায় নিয়ে যায়। ভাইরাল ক্লিপটি নিয়ে লখনউ পুলিশ X-এ একটি বিবৃতি জারি করে নিশ্চিত করে যে ঘটনাটি সাদাতগঞ্জ কোতোয়ালি স্টেশনের বাইরে ঘটেছে এবং স্থানীয় পুলিশকে তদন্ত এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। যদিও পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় প্রকাশ করেনি। তবে থানার সামনে কীভাবে এই ঘটনা ঘটল? একজন মহিলার উপর নির্যাতন হলেও পুলিশ কেন এগিয়ে এল না তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকেই।

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত

ফের কান্দিতে শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে ইডির হানা, গোপন কুঠুরির সন্ধানে অফিসাররা

বলিউডে ‘নিষিদ্ধ’ রণবীর, কর্নাটক আদালতের নির্দেশে চামুণ্ডেশ্বরী মন্দিরে ক্ষমা চাইলেন অভিনেতা

‘মেদিনীপুর সবসময় এগিয়ে ছিল, আছে থাকবে’, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে নিয়ে কী বললেন দেব?

দিল্লি নয়, প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সরকারি সফরে বেজিং যাচ্ছেন তারেক রহমান

মুর্শিদাবাদের জলঙ্গি থেকে গ্রেফতার ৭ বাংলাদেশি অনুপ্রবেশকারী, পাঠানো হল লালগোলা হোল্ডিং সেন্টারে

‘নৈরাজ্যের অবসান’, কাকলির পর ‘বেসুরো’ পোস্ট আরও এক তৃণমূল সাংসদের

স্কুলের গাফিলতিতে মৃত্যু তৃতীয় শ্রেণির ছাত্রের, তুমুল বিক্ষোভ পড়ুয়া ও অভিভাবকদের

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন কাকলি ঘোষ দস্তিদার, হাজির তৃণমূলের ৩ বিধায়কও

৩ জেলার উন্নয়ন নিয়ে কল্যাণীতে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আবহাওয়া কেমন?

মোহনবাগানের সহ-সভাপতির পদ ছাড়লেন কুণাল ঘোষ, ইস্তফা নিয়ে যা জানালেন তৃণমূল বিধায়ক

লখনউয়ের কাশমান্ডিতে বকরিদের নামাজে নিষেধাজ্ঞা, বিবাদের জেরে বড় সিদ্ধান্ত প্রশাসনের

‘পদ ছাড়ছি, আর দলই করব না’, কাঁদতে কাঁদতে ঘোষণা করলেন তৃণমূল কাউন্সিলর