‘ঈশ্বরকে ধন্যবাদ’, রাষ্ট্রপতির হেলিকপ্টার বিভ্রাটের পর ‘দীর্ঘায়ু কামনা’ করে পোস্ট মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৪ দিনের কেরল সফরে গিয়েছেন। বুধবার সকালে শবরীমালা মন্দিরে যাওয়ার সময়েই তাঁর হেলিকপ্টার দুর্ঘটনার সম্মুখীন হয়। যদিও কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়নি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার বিভ্রাটের পরই এক্স হ্যান্ডেলে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে একটি পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতির দীর্ঘায়ু কামনা লিখেছেন বিরাট দুর্ঘটনা এড়ানো গিয়েছে।

বুধবার এক্স হ্যান্ডেলের পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন, “ঈশ্বরকে ধন্যবাদ। কেরল সফরে আজ সকালে বড় দুর্ঘটনা থেকে বেঁচেছেন আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ওনার দীর্ঘায়ু কামনা করি।” বুধবার কেরলের প্রামাদম রাজীব গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে রাষ্ট্রপতিকে নিয়ে অবতরণের পরে ঘটে বিপত্তি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বহনকারী হেলিকপ্টারটি স্টেডিয়ামের নতুন কংক্রিট করা হেলিপ্যাডে অবতরণের সময় একটি গর্তের মধ্যে আটকে যায়। তাতেই ভেঙে যায় হেলিপ্যাডের একাংশ। হেলিপ্যাডে নতুন হওয়ায়র কারণে হেলিকপ্টারের ভার রাখতে পারেনি সেটি। যার কারণেই এই বিপত্তি বলে মনে করা হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত ভিডিওতে দেখা গিয়েছে, পাম্বার উদ্দেশ্যে রওনা হওয়ার পর কংক্রিটের হেলিপ্যাডের উপর অবতরণের সময় ছোট ছোট গর্ত থেকে বেশ কয়েকজন পুলিশ এবং দমকল বাহিনীর কর্মী হেলিকপ্টারের চাকা ঠেলে বের করে আনছেন। জেলার একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন যে শেষ মুহূর্তে হেলিকপ্টারটি অবতরণের জন্য স্টেডিয়ামটিই ঠিক করা হয়েছিল এবং তাই মঙ্গলবার গভীর রাতে সেখানে হেলিপ্যাড তৈরি করা হয়েছে। নতুন হেলিপ্যাডেের জন্য বিপত্তি বলে অনুমান করা হচ্ছে। তবে জানা গিয়েছে, দুর্ঘটনার জেরে কোনও ক্ষয়ক্ষতি হয়নি ।

প্রসঙ্গত, রাষ্ট্রপতির হেলিকপ্টার পাম্বার কাছে নীলাক্কালে অবতরণের জন্য পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে স্থান পরিবর্তন করা হয়। ঘটনা নিয়ে একজন অফিসার জানিয়েছেন, “কংক্রিটটি পুরোপুরি জমে যায়নি এবং তাই, অবতরণের সময় হেলিকপ্টারের ওজন সহ্য করতে পারেনি এবং চাকাগুলি মাটিতে স্পর্শ করার জায়গায় গর্ত তৈরি হয়েছিল।” এই প্রসঙ্গে উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণাঞ্চলীয় রাজ্য তিরুবনন্তপুরমে চার দিনের সরকারি সফরে পৌঁছান রাষ্ট্রপতি। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার-সহ একাধিক মন্ত্রী।  বুধবার সকালে তিনি পাথানামথিত্তা জেলায় যান, যেখানে শবরীমালা মন্দিরটি অবস্থিত। তবে এই ঘটনার পর রাষ্ট্রপতি সড়কপথে শবরীমালা রওনা হয়েছেন।

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির