10000mAh ব্যাটারি নিয়ে আসছে Honor Power 2! এবার কি ট্যাবলেটকে পিছনে ফেলবে মোবাইল ফোন?

Share:

নিজস্ব প্রতিনিধি: স্মার্টফোন জগতে এখন বড় ব্যাটারির চাহিদা তুঙ্গে। একটা সময় ছিল যখন 5000mAh ব্যাটারিকে ‘ফ্ল্যাগশিপ’ বা সেরা ফিচার হিসাবে ধরা হতো। কিন্তু সেই দিন এখন অতীত। এখন 7000mAh ব্যাটারিও যেন সাধারণ হয়ে উঠছে। প্রায় সমস্ত টেক ব্র্যান্ডই বাজারে নিয়ে আসছে বিশাল ব্যাটারির মোবাইল। তবে মনে হচ্ছে, Honor এই ট্রেন্ডকে একেবারেই পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত!সাম্প্রতিক খবর অনুযায়ী, সংস্থাটি তৈরি করছে Honor Power 2, যাতে থাকতে পারে এক অবিশ্বাস্য 10000mAh ব্যাটারি।

এখনও পর্যন্ত এত বড় ব্যাটারি সাধারণত শুধুমাত্র ট্যাবলেট ডিভাইসগুলিতেই দেখা গিয়েছে।  10000mAh বা 12000mAh ব্যাটারির ট্যাবলেট ডিভাইসের খোঁজ মেলে। কিন্তু সাধারণ ব্যবহারকারীদের জন্য তৈরি মোবাইল ফোনে এত বড় ব্যাটারি এখনও পর্যন্ত দেওয়া হয়নি। রুক্ষ বা ‘রাগড’ (Rugged) ফোনগুলি বাদ দিলে, Honor Power 2 বিশ্বের সবচেয়ে বড় ব্যাটারির ফোন হতে পারে, যা সাধারণ মোবাইল ব্যবহারকারীদের জন্য তৈরি হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি এই ধারা চলতে থাকে, তাহলে ব্যাটারির দিক থেকে স্মার্টফোনগুলি খুব শিগগিরই ট্যাবলেট ডিভাইসগুলির সাথে পাল্লা দেবে। আর হয়তো আগামী দিনগুলিতে ট্যাবলেটগুলিকে পিছনেও ফেলে দিতে পারে এই মোবাইল ফোনগুলি।

প্রকাশ্যে আনলেন টিপস্টার ‘ডিজিটাল চ্যাট স্টেশন’

Honor Power 2 সম্পর্কে এই গুরুত্বপূর্ণ তথ্যটি শেয়ার করেছে টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন। মাইক্রোব্লগিং সাইট ওয়েবো-তে পোস্ট করে জানিয়েছে, “Honor একটি নতুন স্মার্টফোনের ওপর কাজ করছে, যা আগামী বছরের প্রথম তিন মাসের মধ্যে লঞ্চ করা হতে পারে। Honor Power 2 স্মার্টফোনটি জানুয়ারি থেকে মার্চের মধ্যে টেক মঞ্চে আসতে পারে এবং এটি সংস্থার সবচেয়ে বড় ব্যাটারির মোবাইল ফোন হতে চলেছে।”

ব্যাটারি এবং ডিজাইন

লিক হওয়া তথ্য অনুযায়ী, Honor Power 2 হয় 10000mAh অথবা তার থেকেও বেশি পাওয়ারের ব্যাটারি নিয়ে বাজারে আসতে পারে। মজার বিষয় হলো, এত বড় ব্যাটারি থাকা সত্ত্বেও এই ফোনটির পুরুত্ব মাত্র 8.0mm হতে পারে বলে জানা গেছে। সম্ভবত, বিশাল ব্যাটারির স্থান সংকুলান করতে Honor Power 2-এ বড় আকারের স্ক্রিনও দেখতে পাওয়া যেতে পারে।

ডিসপ্লে এবং নিরাপত্তা

ডিসপ্লে সাইজ এখনও জানা না গেলেও, লিক বলছে ফোনটিকে 1.5K পিক্সেল রেজোলিউশন সহ স্ক্রিনে লঞ্চ করা হতে পারে। এটি LTPS প্রযুক্তির একটি ফ্ল্যাট স্ক্রিন হতে পারে, যেখানে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দেওয়া হবে। এছাড়াও, লিক অনুযায়ী Honor তাদের এই ফোনটিকে ‘ড্রপ-রেজিস্ট্যান্ট বডি’ বা সহজে ভেঙে না যাওয়ার মতো মজবুত করবে।

শক্তিশালী প্রসেসর এবং একটি নতুন চিপসেট

শক্তিশালী Honor Power 2 5G ফোনটি MediaTek Dimensity 8500 প্রসেসরের ওপর ভিত্তি করে বাজারে আসতে পারে। তবে মনে রাখতে হবে, এই মোবাইল চিপসেটটি এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। প্রসঙ্গত, গত বছর লঞ্চ হওয়া Honor Power স্মার্টফোনটি Qualcomm-এর Snapdragon 7 Gen 3 প্রসেসরে চলত। তবে Honor Power 2-এর সম্পূর্ণ স্পেসিফিকেশন জানতে আমাদের আরও কিছুটা অপেক্ষা করতে হবে।

 

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?