অমৃতসর-পূর্ণিয়াগামী জনসেবা এক্সপ্রেসে দাউ দাউ করে আগুন, আতঙ্কিত যাত্রীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, অমৃতসর: ফের একবার প্রশ্নের মুখে ভারতীয় রেলের যাত্রী নিরাপত্তা। পঞ্জাবের অমৃতসর থেকে বিহারের সহরসাগামী গরিব রথ এক্সপ্রেসে  ভয়াবহ অগ্নিকাণ্ডের রেশ মিটে যেতে না যেতেই ফের চলন্ত গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (২৪ অক্টোবর) সব্ধ্যায় পঞ্জাবের অমৃতসর থেকে বিহারের পূর্ণিয়াগামী জনসেবা এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। যদিও যে কামরায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানকার সব যাত্রী সুরক্ষিত রয়েছেন বলে রেল আধিকারিকরা জানিয়েছেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ কামরার যাত্রীদের নিরাপদে অন্য কামরায় স্থানান্তরিত করা হয়েছে। কিভাবে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা জানা যায়নি। তবে প্রাথমিক অনুমান, মোবাইল ফোন বিস্ফোরণ কিংবা বিড়ির ফুলকি থেকে আগুন লেগেছে।

জানা গিয়েছে, সমস্তিপুর ডিভিশনের সোনবর্ষা কাছারি স্টেশনের কাছে ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। ট্রেনটির একটি কামরা থেকে ধপঁয়া বেরোতে দেখেন যাত্রীরা। নিমিষেই আতঙ্ক ছড়িয়ে পড়ে কামরায়। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে (এই মুহুর্তে অনলাইন ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি) দেখা যাচ্ছে, যাত্রীরা কামরার মধ্যেই আর্ত চি‍ৎকার জুড়ে দিয়েছেন এবং প্রাণভয়ে ছোটাছুটি করছেন। বেশ কয়েকজন বুদ্ধিমত্তা দেখিয়ে কামরার ভিতরে থাকা অগ্নিনির্বাপণ যন্ত্র (ফায়ার এক্সিংগুইশার) ব্যবহার করে আগুন নেভাচ্ছেন। খানিকক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের খবর পেয়েই ট্রেনটিকে স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয়। অনেক যাত্রীই কামরা ছেড়ে নেমে আসেন প্ল্যাটফর্মে।যদিও কোনও যাত্রী আহত হননি, তেমন ক্ষয়ক্ষতিও হয়নি।

প্রসঙ্গত গত ১৮ অক্টোবর পঞ্জাবের অমৃতসর থেকে বিহারের সহরসাগামী গরিব রথ এক্সপ্রেস সিরহিন্দ স্টেশনে ঢোকার আগে সেটির একটি কামরা থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়েরা। তাঁরা ট্রেনের গার্ডকে সতর্ক করেন। গার্ড যোগাযোগ করেন ট্রেনচালকের সঙ্গে। তার পরই ট্রেনটিকে থামানো হয়। যাত্রীদের ওই কামরা থেকে নামিয়ে খালি করে দেওয়া হয়। কয়েক মুহূর্তের মধ্যে ট্রেনের কামরায় আগুন ধরে যায়। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের আরও দু’টি কামরায়। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে তত ক্ষণে তিনটি কামরা ভস্মীভূত হয়ে গিয়েছে।

 

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

নিরামিষের দিন বানিয়ে ফেলুন লাউয়ের খোসা বাটা দিয়ে বড়ি ভর্তা, রইল রেসিপি

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?