পেত্রো ‘অবৈধ ড্রাগডিলার’, কলম্বিয়ার রাষ্ট্রপতির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করলেন ট্রাম্প

Share:

নিজস্ব প্রতিনিধি:  কলম্বিয়ার রাষ্ট্রপতি গুস্তাভো পেত্রোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র। এই পদক্ষেপ ট্রাম্প প্রশাসন এবং দীর্ঘদিনের মার্কিন প্রতিবেশী লাতিন আমেরিকান দেশটির মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা আরও জটিল করে তুলতে পারে। কলম্বিয়া থেকে আমেরিকায় কোকেন পাচার হচ্ছে এই অভিযোগ করেছিলেন ট্রাম্প। তিনি পেত্রোকে এ বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপও করতে অনুরোধ করেছিলেন। কিন্তু কলম্বিয়ান রাষ্ট্রপতি বিশেষ আমল দেননি সে অনুরোধে। বাধ্য হয়েই কার্যত কঠিন পদক্ষেপ করল আমেরিকা। গুস্তাভো পেত্রোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

গত কয়েক সপ্তাহ ধরে ওয়াশিংটন এবং লাতিন আমেরিকার দেশগুলির মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। মার্কিন সামরিক বাহিনী দক্ষিণ ক্যারিবিয়ান অঞ্চলে তৎপরতা বাড়িয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক জলসীমায় সন্দেহজনক জাহাজের উপর হামলা চালিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি ওই জাহাজগুলিতে করে তারা মাদক নিয়ে আসছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তবে এখনও পর্যন্ত কোনও সুনির্দিষ্ট প্রমাণ সরবরাহ করা হয়নি।

গুস্তাভো পেত্রো ক্যারিবিয়ান সাগরে বিমান হামলা চালিয়ে নিরপরাধ মানুষকে ‘হত্যা’ করার অভিযোগ এনেছেন। এর জবাবে ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়ার রাষ্ট্রপতিকে ‘অবৈধ ড্রাগডিলার’ এবং ‘খারাপ মানুষ’ বলে অভিহিত করেছেন। কলম্বিয়ায় পেত্রোর মেয়াদ শেষ হওয়ার আর মাত্র ১০ মাস বাকি। তিনি দীর্ঘদিন ধরেই মার্কিন সামরিক হামলার বিরোধী। তিনি শান্তি আলোচনা এবং আত্মসমর্পণ চুক্তির মাধ্যমে কলম্বিয়ায় ছয় দশক ধরে চলা সংঘাতের অবসান ঘটানোর চেষ্টা করছেন। কিন্তু সেই চেষ্টা এখনও পর্যন্ত ফলপ্রসূ হয়নি।

মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেছেন, ‘রাষ্ট্রপতি গুস্তাভো পেত্রো ক্ষমতায় আসার পর থেকে, কলম্বিয়ায় কোকেন উৎপাদন কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে মাদকের বন্যা দেখা দিয়েছে, আমাদের দেশের নাগরিকরা এই বিষের শিকার হচ্ছেন। রাষ্ট্রপতি পেত্রো কলম্বিয়ায় মাদক চোরাচালানকারীদের বিকাশের জন্য যথেষ্ট সুযোগ করে দিয়েছেন। এই মাদক পাচার বন্ধের জন্য কোনও পদক্ষেপ করেননি। মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্প আমেরিকাকে রক্ষা করার জন্য কঠোর পদক্ষেপ করতে বাধ্য হয়েছেন এবং স্পষ্ট করে দিয়েছেন যে আমরা কোনও মূল্যে মাদক পাচার সহ্য করব না।”

গত ২৩ অক্টোবর হোয়াইট হাউজে ডোনাল্ড ট্রাম্প গণমাধ্যমকে বলেন যে ‘পেত্রো শুধু একজন ব্যর্থ নেতাই নন, তিনি একজন অবৈধ মাদক ব্যবসায়ীও। তিনি নিজের দেশকে অপরাধীদের হাতে তুলে দিয়েছেন। কলম্বিয়া সরকার মার্কিন পদক্ষেপকে “গুরুতর কূটনৈতিক আগ্রাসন” বলে অভিহিত করে একটি বিবৃতি জারি করেছে। রাষ্ট্রপতি গুস্তাভো পেত্রো বলেছেন, ” মার্কিন পদক্ষেপ রাজনৈতিক প্রতিহিংসা দ্বারা অনুপ্রাণিত। কলম্বিয়া কখনই বাইরের চাপের কাছে মাথা নত করবে না। আমরা আমাদের দেশে শান্তি ও ন্যায়বিচারের জন্য লড়াই করছি।”

কলম্বিয়ার বিদেশমন্ত্রকও মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে এবং রাষ্ট্রপতি ট্রাম্পের বক্তব্যের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে। পাশাপাশি বলেছে এই ধরনের বক্তব্য ও পদক্ষেপে দুই দেশের মধ্যে হওয়া সহযোগিতাতে মারাত্মক প্রভাব ফেলবে। ক্যারিবিয়ান সাগরে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান সেনা মোতায়েনের উপর লাতিন আমেরিকার দেশগুলি উদ্বেগ প্রকাশ করেছে। ব্রাজিল এবং চিলি এই প্রসঙ্গে একটি যৌথ বিবৃতি জারি করে বলেছে যে ‘কূটনৈতিক সমাধান’ হল যে কোনও সমস্যা সমাধানের সর্বাপেক্ষা উপযুক্ত পন্থা। অন্যদিকে মেক্সিকো আবার ভেনেজুয়েলা সহ লাতিন আমেরিকার বিবিধ উপকূলে ট্রাম্প প্রশাসনের বিমানবাহী রণতরী ‘ইউএসএস জেরাল্ড ফোর্ড’ মোতায়েনের সিদ্ধান্তকে ‘একতরফা এবং ভারসাম্যহীন’ বলে অভিহিত করেছে।

দক্ষিণ আফ্রিকায় বন্দুকবাজের হামলায় নিহত ১২, আহত একাধিক

তন্দুর ছাড়াই বাড়িতে বানান ধাবার মতো তন্দুরি আলু পরোটা

প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন

মমতার বাড়ি সংলগ্ন কার্যালয়ে সিআইডি-র তল্লাশি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল

আলুর খোসা আর আবর্জনা নয়! বানিয়ে নিন ৫টি সহজ ও সুস্বাদু রেসিপি

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?