ছয় বিদেশি নিয়ে খেললেও ডেম্পোর দাপটে সুপার কাপের শুরুতেই আটকে গেল ইস্টবেঙ্গল

ছয় বিদেশি খেলোয়াড় নিয়ে খেলেও সুপার কাপের প্রথম ম্যাচে কীভাবে আটকে গেল ইস্টবেঙ্গল? ডেম্পোর বিরুদ্ধে পিছিয়ে পড়ার পর এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ম্যাচ ড্র হল।

Share:

নিজস্ব প্রতিনিধি: দলে রয়েছে ৬ বিদেশী খেলোয়াড়, তবুও বিদেশহীন ডেম্পোকে হারাতে পারল না ইস্টবেঙ্গল, সুপার কাপের শুরুতেই আটকে গেল লাল-হলুদ। বোঝা যাচ্ছে যে, আইএফএ শিল্ডের ফাইনালে হার, সন্দীপ নন্দী-অস্কার ব্রুজোর ঝামেলা ভালই প্রভাব ফেলেছে ইস্টবেঙ্গলের উপর। নয়তো ছয় বিদেশি খেলোয়াড় নিয়ে খেলেও সুপার কাপের প্রথম ম্যাচে কীভাবে আটকে গেল ইস্টবেঙ্গল? ডেম্পোর বিরুদ্ধে পিছিয়ে পড়ার পর এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ম্যাচ ড্র হল। শেষমেষ ম্যাচ ড্র হল ২-২ ব্যবধানে। এই গ্রুপ থেকে একটি দলই সেমিফাইনালে খেলবে। যা কিনা ইস্ট বেঙ্গলের কাছে একটি বড় ধাক্কা! তবে মোহনবাগান যদি এদিন চেন্নাইয়িনকে হারাতে পারে এবং দ্বিতীয় ম্যাচে ডেম্পোকে হারাতে পারে, তাহলে অনেকটা এগিয়ে যাবে মোহনবাগান, এবং কলকাতা ডার্বিতে নামতে সক্ষম হবে। প্রথম থেকেই ডেম্পোকে হালকা চোখে দেখেননি অস্কার ব্রুজোরা।

সেইভাবেই প্রথম একাদশ সাজিয়ে ছিলেন তারা। যার মধ্যে ৫ বিদেশি ছিলেন। এদিন ম্যাচ শুরুতে সেন্টার ব্যাকে আনোয়ার আলি এবং কেভিন সিবিলেকে রাখা হয়েছিল। মাঝমাঠে মহম্মদ রশিদ এবং সাউল ক্রেসপোকে দিয়ে শুরু করেন। শুরুতেই বাঁ দিক থেকে বিপিন সিংহ বল ভাসিয়ে দেন। তা আসে হিরোশি ইবুসুকির কাছে। ইবুসুকির জোরালো শট লাগে বারে। সময় যতই এগোয় আগ্রাসনের ঝাঁজ দেখা যায় ইস্টবেঙ্গল এর মধ্যে। কিন্তু কিছুতেই গোল পাচ্ছিল না তারা। বিপিন একের পর এক ক্রস ভাসাচ্ছিলেন। আর তা ক্লিয়ার করে দিচ্ছিল ডেম্পোর গোলকিপার। খেলা যতই এগোতে থাকে গোয়ার দলটিও তাদের আক্রমণ অব্যাহত রাখে। এরপরেই দেবজিৎ মজুমদারের ভুলে গোল খায় ইস্টবেঙ্গল। দেবজিৎ এগিয়ে এসে বলটি ঘুষি মেরে গোল করতে গেলেও বল গিয়ে পড়ে মহম্মদ আলির কাছে। গোল করতে সহজ হয় ডেম্পোর। হতাশ হয়ে পড়ে ইস্টবেঙ্গল।

তখন ডেম্পোর আত্মবিশ্বাস তুঙ্গে। ইস্টবেঙ্গলের উপর চাপ বাড়াতে থাকে তারা। ফলে হতাশা ঘিরে ফেলে লাল-হলুদকে। ইবুসুকি আর একটি সুযোগ পেলেও ডেম্পোর গোলকিপারের দক্ষতায় আর গোল করতে সক্ষম হয়নি ইস্টবেঙ্গল। প্রথমার্ধে সমতা বজায় রাখে। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে দলের সমতা ফেরান মহেশ। ডান দিক থেকে আক্রমণ শুরু হয় ইস্টবেঙ্গলের। হামিদ আহদাদ দূর থেকে শট দিলে ডেম্পোর গোলকিপার তা প্রতিহত করার চেষ্টা করলেও বল গিয়ে পড়ে মহেশের কাছে। তিনি নিচু শটে গোল করেন। গোল পেয়েই আক্রমণের ঝাঁজ তাজা হয়ে ওঠে ইস্টবেঙ্গলের। আত্মবিশ্বাসী হয় দলটি। দ্বিতীয় গোল পেয়ে যায় ৫৭ মিনিটে। প্রতি আক্রমণে গোল তুলে নেওয়ার চেষ্টা করতে থাকে তারা। কিন্তু শেষ পর্যন্ত গোলের পর গোল করে ইস্টবেঙ্গলকে হারিয়ে ম্যাচ জিতে যায় ডেম্পো।

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

শীতকালে টবে ফলান স্ট্রবেরি! রইল সহজ ঘরোয়া টিপস

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের