রাজার পুজো দেখে সাধ হয় দেওয়ানের, ভদ্রেশ্বরে বুড়িমার আরাধনায় রন্ধ্রে রন্দ্রে মিশে ইতিহাস

Share:

নিজস্ব প্রতিনিধি: জনমানসে বিশ্বাস বঙ্গদেশে জগদ্ধাত্রী পুজোর সূচনা করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র রায়। তার রাজবাড়িতেই প্রথমে পুজো শুরু হয়েছিল। তারপরে চন্দননগরে শুরু হয় জগদ্ধাত্রী আরাধনা। এবারও হেমন্তিকার আরাধনা উপলক্ষে সেজে উঠছে চন্দননগর। এখানকার বড়মা  নজরকাড়া। দূরদূরান্ত থেকে বহু মানুষ আসেন তাঁর দর্শনে। এছাড়াও রয়েছেন বুড়িমা। বুড়িমাকে দর্শন করত্তে ভিড় জামান বহু মানুষ। এ পুজো ঘিরেও রয়েছে অতীতের কিছু কাহিনী।

ভদ্রেশ্বরের তেঁতুলতলায় ২৩০ বছরের বেশি সময় ধরে এখানে পূজিত হন বুড়িমা। কথিত আছে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের সূত্র ধরেই নাকি এই পুজোর সূচনা হয়েছিল। চাউলপট্টি বাজারে ৩০০ বছর আগে জগদ্ধাত্রী পুজো শুরু করেছিলেন কৃষ্ণনগরের দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরী। কৃষ্ণনগরের রাজবাড়ীতে জগদ্ধাত্রী পুজো দেখে চন্দননগরে মায়ের পুজোর জন্য উদগীব হয়ে উঠেছিলেন তিনি। তিনি চন্দননগরে ফিরে ভদ্রেশ্বরের চাউলপট্টিতে শুরু করেন জগদ্ধাত্রী পুজো। কয়েক বছর পর ভদ্রেশ্বরে তেঁতুলতলায় শুরু হয়েছিল বুড়িমার পুজো। কথিত আছে , রাজা কৃষ্ণচন্দ্রের অন্য দেওয়ান দাতারাম সুর এই পুজো শুরু করেন।

এছাড়াও এই পুজো নিয়ে চালু রয়েছে আরও একটি কাহিনী। একবার রাজা কৃষ্ণচন্দ্র নবাব মুর্শিদকুলি খার হাতে বন্দি হন। সেই সময় দেওয়ান দাতারাম রাজার প্রতিষ্ঠিত দেবী মূর্তিকে নদীপথে তেঁতুলতলায় নিয়ে পালিয়ে চলে আসেন। পরে সেই মূর্তির নতুন করে প্রতিষ্ঠা করে পুজো শুরু হয়। তারপর থেকেই নাকি ধারাবাহিকভাবে হয়ে চলেছে বুড়িমার পুজো। এই পুজোর ক্ষেত্রে কোনও চাঁদা তোলা হয় না। সাধারণ মানুষ যা দান করেন তাই দিয়েই হয় পুজো। পুজোর দিনে হাজার হাজার মানুষ আসেন নিজেদের মনোবাসনা নিয়ে। তারপর দণ্ডী কেটে পুজো দেন। নবমীর দিন করা হয় ভোগের আয়োজন। এই ভোগের জন্য দূর দুরান্ত থেকে আসেন ভক্তকূল।

প্রথমদিকে এখানে জগদ্ধাত্রী পুজোয় বলি হত। কিন্তু এখন বলি বন্ধ। বুড়িমার রয়েছে স্থায়ী মন্দির। সারা বছর দেবীর কাঠামো ও পট রেখে পুজো হয়। এবারও বুড়িমার পুজোর প্রস্তুতি তুঙ্গে। দারুণভাবে সাজিয়ে তোলা হয়েছে মন্দির। চারদিকে ছেয়ে গিয়েছে আলোক মালায়। প্রতিবছরের মতো এবারও এখানে প্রচুর জনসমাগম হবে বলে মনে করছে উদ্যোক্তারা। ভিড় নিয়ন্ত্রণের জন্য যথাযথ ব্যবস্থা রেখেছে পুলিশ প্রশাসন।

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

কর্মজীবন ও অর্থভাগ্যে বড় ধাক্কা!দ্বাদশ যোগে সতর্ক থাকুন এই ৩ রাশি

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

‘তোমাদের খুঁজে বের করব’, দুই মার্কিন নৌ কর্মকর্তাকে হুমকি ইরানের

থাইল্যান্ডের ফুকেটে বিধ্বংসী আগুন, মৃত ১১, আহত ১৬

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান

প্রয়াত রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ-সভাপতি স্বামী ভজনানন্দজি মহারাজ

ডিজে মামলায় রক্ষাকবচের মেয়াদ শেষ হতেই ফের হাই কোর্টের দ্বারস্থ অভিষেক