লেবাননে রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষী বাহিনীর উপরে ড্রোন ও ট্যাঙ্ক হামলা ইজরায়েলের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইজরায়েলি বাহিনীর হামলার শিকার লেবাননের দক্ষিণাঞ্চলের কাফার কিলার কাছে নিযুক্ত রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষী বাহিনী (ইউনিফিল)। জানা গিয়েছে, ইজরায়েলি ড্রোন এবং ট্যাঙ্কের গোলায় আক্রান্ত হয়েছে রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষী বাহিনীর টহলদারি দল। যদিও এই ঘটনায় কেউ আহত বা নিহত হয়নি।

ইজরায়েলি হামলার ঘটনা নিয়ে ইউনিফিল এক বিবৃতিতে বলেছে, “নিরাপত্তা পরিষদের প্রস্তাব ১৭০১ এবং লেবাননের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং দক্ষিণ লেবাননে নিরাপত্তা পরিষদের নির্দেশিত কাজ বাস্তবায়নকারী শান্তিরক্ষীদের নিরাপত্তা ও সুরক্ষার প্রতি অবজ্ঞা প্রদর্শন করে।” শান্তিরক্ষা মিশন জানিয়েছে একটি ইজরায়েলি ড্রোন ইউনিফিল টহল দলের ওপর দিয়ে উড়ে বেড়াতে দেখা গেলে শান্তিরক্ষী বাহিনী সেটিকে নির্মূল করার জন্য প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করে। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভাল, দক্ষিণ লেবাননে ইউনিফিল ১৯৭৮ সাল থেকে তাদের কার্যক্রম পরিচালনা করছে।

গত নভেম্বরে লেবাননের আন্দোলন হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধের অবসান ঘটানোর জন্য কার্যকর হওয়া যুদ্ধবিরতি সত্ত্বেও, ইজরায়েল লেবাননের উপর আক্রমণ করছে। কখনও ড্রোন উড়িয়ে এবং কখনও লেবাননের মানুষদের লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। ২০২৫ সালের জানুয়ারির মধ্যে দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারের কথা ছিল ইজরায়েলের। এটাই ছিল যুদ্ধবিরতির শর্ত। কিন্তু তা সত্বেও ইজরায়েল পাঁচটি সীমান্তে সেনাদের বহাল রেখেছে।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার গ্রহণ করলেন কার্তিক, মাম্মুটি, রণদীপ, ইয়ামিরা

অন ডিউটি বিডিও-র গাড়ি আটকে হুমকির অভিযোগ! গ্রেফতার বিতর্কিত ইউটিউবার ‘তারকাটা টিঙ্কু’

আজ পরিবর্তিনী একাদশী, জেনে নিন বিষ্ণু-গণেশ পুজোর সঠিক সময় কখন?

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

রক্ষকই ভক্ষক! মোটা টাকার বিনিময়ে ২ বাংলাদেশীকে ভারতে পাচারের অভিযোগে গ্রেফতার BSF জওয়ান

শিশু ওয়ার্ডে ঢুকে সদ্যোজাতকে নিয়ে যাওয়ার অভিযোগ, ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে গ্রেফতার ২

‘নির্লজ্জ-বেহায়া’, দলবদলু সুদীপ-কাকলিদের বেনজির আক্রমণ মহুয়ার

বিহারের পর ওড়িশায় বাইক আটকে দম্পতিকে হেনস্থা, তরুণীর শ্লীলতাহানির চেষ্টা নীতি পুলিশদের

স্নায়ুযুদ্ধের অবসান, দিল্লিতে বাংলাদেশের দূত হিসেবে আসাদের নিয়োগে সম্মতি মোদি সরকারের

ওয়াইডের ইশারা করতেই মেজাজ হারিয়ে আম্পায়ারের দিকে তেড়ে গেলেন শ্রেয়স, তার পর…

অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায় নেই, বয়স হয়েছিল ৭৫

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর