চা নিয়ে বিবাদ! মুর্শিদাবাদে দোকানদারের হাতে খুন মানসিক ভারসাম্যহীন যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি, ফরাক্কা :  চায়ের দোকানে চা খাওয়া নিয়ে বচসার জেরে খুন। মুর্শিদাবাদে যুবককে খুনের ঘটনাট চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মুর্শিদাবাদের সালার থানার লাইব্রেরি পাড়ায়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শুরু করেছে সালার থানার পুলিশ। অভিযুক্তকে আটক করা হয়েছে। মৃতের নাম ফিরোজ শেখ।

জানা গিয়েছে, মুর্শিদাবাদের সালার থানার লাইব্রেরি পাড়ার বাসিন্দা ফিরোজ শেখ। তাঁর সামান্য মানসলিক সমস্যা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। মঙ্গলবার সকালে স্থানীয় একটি চায়ের দোকানে চা খেতে যায়। কিন্তু কোনও কারণে চায়ের দোকানদার ওই যুবককে চা দিতে অস্বীকার করেন। এরপরে ক্ষুব্ধ হয়ে ওঠেন ফিরোজ শেখ। দোকানদারকে গালিগালাজ করতে শুরু করেন। এরপরেই চায়ের দোকানদারও রেগে গিয়ে চড়াও হয় ফিরোজের ওপরে। মারধর করা হয় বলে অভিযোগ। বেধড়ক মারধর করার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ফিরোজ শেখের। মারধর করতে দেখে স্থানীয়রাই প্রথমে আটকায়। কিন্তু ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে লাইব্রেরি পাড়া এলাকা।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে সালার থানার পুলিশ। তাঁরাই দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেছে। তারপরেই ময়নাতদন্তের জন্য বহরমপুর মর্গে পাঠানো হয়েছে দেহ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদও করেছে পুলিশ। স্থানীয়রা অভিযুক্ত দোকানদারের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। তাঁদের বক্তব্য, চা না দিতে চেয়ে কাুকে এমনভাবে মারধর করা উচিৎ নয়। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানেন কোথায়?

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

কালীপুজোর পরেই আবহাওয়ার ভোলবদল! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম