নাবালিকা ধর্ষণে ৫ বছর পরে গ্রেফতার বিজেপি বিধায়কের ভাইপো

Share:

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: দলীয় কর্মীর মেয়েকে ধর্ষণের অভিযোগে পুলিশের জালে বিজেপি বিধায়কের ভাইপো। ধর্ষণ করার পাঁচ বছর পর গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। এতদিন ফেরার ছিল সে। পালিয়ে বেড়াচ্ছিল অভিযুক্ত সহদেব ঘড়ুই।

জানা গিয়েছে, দলের কর্মীর মেয়েকে ধর্ষণ করার অভিযোগে বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের ভাইপো সহদেব ঘড়ুইকে গ্রেফতার করা হয়েছে মঙ্গলবার সকালে। গত ৫ বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিল অভিযুক্ত সহদেব। মঙ্গলবার সকালে কাঁকসা থানার পুলিশের হাতে ধরা পড়ে সে। নিজেকে নির্দোষ বলে দাবি জানিয়েছে সহদেব। তার দাবি, তাকে ফাঁসানো হচ্ছে। এই ঘটনার সঙ্গে তার কোনও যোগ নেই। কিন্তু কে বা কারা, কেন তাকে ফাঁসাচ্ছে, সেই নিয়ে মুখ খোলেনি সহদেব ঘড়ুই।

সূত্রের খবর, ২০২০ সালে সহদেব ঘড়ুই এর বিরুদ্ধে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। ওই নাবালিকা এক বিজেপিকর্মীর মেয়ে। অভিযুক্ত সহদেব কাঁকসার আমলাজোড়া  এলাকার বামনাবেড়ার বাসিন্দা। ঘটনার পরে অভিযুক্তের বিরুদ্ধে কাঁকসা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিল নাবালিকার পরিবার। কিন্তু অভিযুক্তকে কোনওভাবেই ধরা যাচ্ছিল না। ঘটনার পর থেকে পালিয়ে গিয়েছিল সে। ২০২০ সালের পর থেকে এলাকায় তাকে দেখা যায়নি। একাধিকবার অভিযুক্তের বাড়িতে আদালতের নির্দেশ পাঠানো হলেও কোনও হদিস মিলছিল না সহদেবের। অবশেষে দীর্ঘদিন ফেরার থাকার পর সম্প্রতি বাড়িতে ফেরে সে। মঙ্গলবার সকালে প্রাতঃভ্রমনে বেরোলে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে চিনতে পারে। তারাই খবর দেয় কাঁকসা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কাঁকসা থানার পুলিশ। সেখান থেকেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এদিন তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়।

৩ জেলার সার্বিক উন্নয়ন নিয়ে কোলাঘাটে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

ফ্লিপকার্টের অফারে দুর্দান্ত ছাড়! ২০হাজার টাকার কমে মিলবে Samsung Galaxy A35 5G 

৮,০০০mAh ব্যাটারি, ১.৫ AMOLED ডিসপ্লে! লঞ্চের আগেই প্রকাশ্যে OnePlus Turbo 6X Pro-এর স্পেসিফিকেশন

উত্তরে দুর্যোগ, রাজ্যজুড়ে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস! সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া?

প্রকৃতি, সংস্কৃতি ও অ্যাডভেঞ্চারের অনন্য মেলবন্ধন, ঘুরে আসুন অসমের অজানা স্বর্গ বডোল্যান্ড

অবৈধ সম্পর্কের জেরে সন্তানকে শ্বাসরোধ করে খুন, স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ স্বামীর

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী দত্ত

বর্ষায় অন্য রূপে রাজস্থান, ঘুরে আসুন এই ৫ ঐতিহাসিক দুর্গে

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

আবহাওয়ার হঠাৎ বদলেই বাড়ছে অসুস্থতার ঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মায়ের গর্ভেই সন্তানের চোখে ছানি! কোন কারণে বাড়ছে এই ঝুঁকি?

নীরবতাও জীবনে ডেকে আনে বিপর্যয়, জেনে রাখুন লক্ষণগুলো