চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লিপা উপত্যকায় গুলি চালাল পাক সেনারা

নিজস্ব প্রতিনিধি: পাকিস্তানি সেনাবাহিনী চলতি সপ্তাহের শুরুতে জম্মু ও কাশ্মীরের লিপা উপত্যকায় নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তারা ভারতীয় পোস্টগুলিকে লক্ষ্য করে গুলি চালায়। ২৬-২৭ অক্টোবরের মধ্যরাতে পাকিস্তান ছোট ছোট অস্ত্র ব্যবহার করে ভারত সীমান্তএ। পাশাপাশি মর্টার শেলও নিক্ষেপ করে।

ভারতীয় সেনাবাহিনীও পাকিস্তানের বিনা প্ররোচনায় গুলি চালানোর উপযুক্ত জবাব দিয়েছে বলে সূত্রের খবর। তিন দিনের যুদ্ধের পর পাকিস্তান যখন ভারতের কাছে যুদ্ধবিরতির আবেদন করে, তখন থেকে নিয়ন্ত্রণ রেখায় ভারতের পক্ষ থেকে প্রথমে গোলাগুলি চালানো হয়নি। গত অগস্টে পাকিস্তান কাশ্মীরের পুঞ্চ এলাকায় গুলি চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করে প্রথম। তবে তখন ভারতীয় সেনাবাহিনী এই যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয় অস্বীকার করে। 
সেনাবাহিনী তখন এক বিবৃতিতে বলেছে, "পুঞ্চ অঞ্চলে যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়ে কিছু সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় প্রতিবেদন প্রকাশিত হয়েছে। স্পষ্ট করে বলা হচ্ছে যে নিয়ন্ত্রণ রেখা বরাবর কোনও যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেনি।" প্রসঙ্গত, কাজিনাগ স্প্রিং-এর মধ্য দিয়ে বয়ে যাওয়া ৯ কিলোমিটার উঁচু উপত্যকা লিপা দীর্ঘদিন ধরে পাক অনুপ্রবেশের প্রচেষ্টার জন্য গুরুত্বপূর্ণ ঘাঁটি। গত ১০ মে ভারত ও পাকিস্তান সামরিক যুদ্ধবিরতিতে সমঝোতায় পৌঁছানোর পর থেকে নিয়ন্ত্রণ রেখা শান্ত রয়েছে। এরপর থেকে চুক্তির মেয়াদ ক্রমে ক্রমে বাড়ানো হচ্ছে।
৭ মে ভারত পাকিস্তানের অভ্যন্তরে অপারেশন সিঁদুর অভিযান চালায়। তাতে ৯টি সন্ত্রাসী শিবির ধ্বংস হয়। পহেলগাঁও সন্ত্রাসী হামলার জবাব দিতেই চালানো হয়েছিল এই অভিযান। ওই সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়েছিলেন।
Published by:

Share Link:

More Releted News:

৪৯ দিন বাদে হরমুজ খুলে দিল ইরান, অবরুদ্ধ রাখার ঘোষণা ট্রাম্পের

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ৮ যাত্রী

সান ফ্রান্সিসকোতে বিপাকে এয়ার ইন্ডিয়ার পাইলট, ব্যাগ থেকে যা উদ্ধার হল….

পিছনে থাকা নতুন শত্রুদের সন্ধানে ইজরায়েল, শীর্ষে পাকিস্তান-তুরস্ক

Ai কাড়ছে চাকরি! প্রতিটা মানুষকে ভাতা দেওয়া উচিত সরকারের, দাবি মাস্কের

যুদ্ধজাহাজে খাদ্য সংকট! পেট ভরে খাবার মিলছে না মার্কিন সেনাদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ