আবহাওয়া বদলে সর্দি-কাশি! মুখের স্বাদ ফেরাতে কয়েক মিনিটে বানান হেলদি চিকেন স্ট্যু

Share:

নিজস্ব  প্রতিনিধি: চিকেনের হরেক রকম রেসিপি বাড়িতে বানিয়ে খাওয়াই যায়। কিন্তু আবহাওয়ার যা অবস্থা তাতে ঘরে ঘরে হচ্ছে সর্দি কাশি। গরমের সঙ্গে মাঝে মধ্যেই ঝেঁপে নামছে বৃষ্টি। তাতেই ভিজে যাওয়াতে বাধছে সর্দি-কাশি। করছে গলা খুশখুশ। নষ্ট হচ্ছে মুখের স্বাদ। কিছুই মুখে তুলতে বা খেতে ইচ্ছা করছে না। একেবারে তেঁতো হয়েছে রয়েছে মুখ। এই অবস্থায় কি খাবেন ভেবে ভেবে হয়রান হচ্ছেন। চিন্তা করার কারণ নেই।  আপনার জন্য রইল স্বাস্থ্যকর একটি রেসিপি যা সহজেই সামান্য কিছু উপকরণে বানিয়ে ফেলা যায়। এই খাবার শরীরের জন্য বিশেষ করে সর্দির সময় বিরাট উপকারী। রইল  চিকেন স্ট্যু-এর রেসিপি।

উপকরণ 

মুরগির মাংস: ৫০০ গ্রাম (হাড় সহ)
গাজর: ১টি (লম্বা বা কিউব করে কাটা)
আলু: ১টি (কিউব করে কাটা)
পেঁপে: ৫-৬ টুকরো
বিনস: ১/২ কাপ
পেঁয়াজ: ২টি (কুচি করা বা ৪ টুকরো)
আদা: ১ ইঞ্চি (সরু করে কুচি)
রসুন: ৬-৮ কোয়া (কুচি করা)
কাঁচা লঙ্কা: ২-৩টি (লম্বা করে চেরা)
গোটা গরম মশলা: (লবঙ্গ, এলাচ, দারুচিনি)
গোলমরিচ: ১০-১২টি গোটা গোলমরিচ বা গোলমরিচ গুঁড়ো ১ চা চামচ
মাখন: ৪ টেবিল চামচ
লবণ

পদ্ধতি: 

প্রথমে একটি বাটিতে চিকেনের টুকরো গুলি নিয়ে তাতে হলুদ গুঁড়ো, লবণ দিয়ে ভাল করে মেরিনেট করে  ১৫ মিনিট রেখে দিন। এবার একটি কড়াই গরম করে তাতে ৪ চামচ বাটার দিয়ে ফোড়ন হিসেবে দিন গোটা গরম মশলা। সুন্দর গন্ধ বের হলে সবজিগুলো যোগ করে হালকা ফ্রাই করে নিন।  সবজি কিছুটা ভাজা হলে তাতে দিন ম্যারিনেট করা মাংসের টুকরো। এবার একে একে দিন গোলমরিচ  কাঁচা লঙ্কার টুকরো । ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করুন। গ্যাসের অন্য একটি দিকে কিছুটা গরম জল বসান। সবজি ও চিকেন হামলা ফ্রাই হয়ে গেলে তাতে দিন স্বাদমত নুন। এরপর ভালো কড়ে নাড়িয়ে যোগ করুন গরম জল। গরম জল দিলে স্বাদ আরও ভালো হয়। চাপা দিয়ে ১৫ মিনিট অল্প আঁচে ফোটালেই তৈরি স্ট্যু। রাতের ডিনারে গরম গরম খেলে গলাতেও আরাম লাগবে আর শরীরও ভালো থাকবে।

 

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর