বাবার ও ছেলের জোড়া উজ্জ্বলতা, ছেলের সাফল্যের দিনেই ২ গোল রোনাল্ডোর

Share:

নিজস্ব প্রতিনিধি : একইদিনে জোরা সাফল্য। গোলের উৎসবে মেতে উঠলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও তাঁর ছেলে রোনাল্ডো জুনিয়ার। মাঠে নেমে বাবার মতোই গোলের দিকেই ছিল নজর রোনাল্ডো জুনিয়রের। তুরস্কে ফেডারেশনস কাপে শনিবার পর্তুগালের হয়ে খেলতে নেমেছিলেন রোনাল্ডো জুনিয়র। পর্তুগাল অনূর্ধ্ব–১৬ দলের জার্সিতে প্রথম গোল করেন তিনি। খুব বেশি দিন হয়নি জাতীয় দলে নিজের জায়গা করেছেন। তারমধ্যেই মাঠে নেমে গোল নিজের নিজের নাম রাখলেন তিনি।

শনিবার ওয়েলসের বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে পর্তুগাল। অনূর্ধ্ব–১৬ দলের জার্সিতে ছেলের প্রথম গোল করার দিনেই গোল করে আনন্দকে আরও দ্বিগুন করে দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ছএলের গোল করার কয়েক ঘন্টা পরেই সৌদি প্রো লিগে জোড়া গোল ক্রিশ্চিয়ানোর। শনিবার রাতে আল ফায়হারের বিরুদ্ধে খেলতে নেমেছিল আল নাসর। সেখানেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জোড়া গোল সাফল্য এনে দিয়েছে। ২-১ গোলে জয় পেয়েছে আল নাসর। বছর ৪০-র ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নিজের সাক্ষর রেখেছেন দুটি গোল করে। প্রথম দিকে খেলতে নেমে পিছিয়ে পড়লেও ৩৭ মিনিটে গোলটি করেন রোনাল্ডো। তারপর অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকেই দ্বিতীয় গোলটি আসে। এরপরেই জয় পান রোনাল্ডোরা।

বাবার মতো ছেলেও মাঠে দাপিয়ে খেলে বেরাতে চায়, তা স্পষ্ট। কয়েকদিন আগে তুরস্কের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল রোনাল্ডো জুনিয়রের। এই ম্যাচেই গোল পেলেন তিনি। বাবা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এখন মাইলফলকের অনেক কাছে পৌঁছে গিয়েছেন। সব মিলিয়ে এখন তাঁর গোলের সংখ্যা ৯৫২। ক্লাবের হয়ে চানা ৫ ম্যাচে গোল এসেছে তাঁর পায়ে। চলতি লিগে তাঁর গোল এখন ৮। ৭ ম্যাচ খেলে ২১ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে আল নাসর।

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

শীতকালে টবে ফলান স্ট্রবেরি! রইল সহজ ঘরোয়া টিপস

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের