আলজেরিয়ার রাষ্ট্রদূতের কাছ থেকে হাসিনার দলের প্রতীক নিয়ে বিপাকে ইউনূসের উপদেষ্টা

আলজেরিয়ার রাষ্ট্রদূতের থেকে আওয়ামি লিগের উপহার নিয়ে বিপাকে পড়লেন মোল্লা ইউনূসের জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহম্মদ ফাওজুল কবির খান।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকাঃ আলজেরিয়ার রাষ্ট্রদূতের থেকে আওয়ামি লিগের উপহার নিয়ে বিপাকে পড়লেন মোল্লা ইউনূসের জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহম্মদ ফাওজুল কবির খান। ফুসবুকে একটি পোস্ট করে জানতে চাইলেন, এই উপহার নিয়ে তিনি কী করবেন? এ নিয়ে এখন বাংলাদেশের রাজনীতিতে রণক্ষেত্র শুরু হয়েছে। আসলে সম্প্রতি আলজেরিয়া বিপ্লবের ৭১ তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহম্মদ ফাওজুল কবির খানকে একটি নৌকা উপহার দিয়েছিলেন ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওহাব সালদানি। আপাত দৃষ্টিতে, এই ‘নৌকো’ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের প্রতীক। তাই বিরোধী দলের এই প্রতীকী উপহার নিয়ে কী করবেন তিনি, সেটাই এখন ভাবাচ্ছে ফাওজুল কবির খানকে।

ইতিমধ্যেই এই ঘটনায় বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে জোর তরজা শুরু হয়েছে। গতকাল (১ নভেম্বর) থেকেই এই নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। যদিও পরে ফেসবুক পোস্টে বিষয়টি খোলাসা করেছেন উপদেষ্টা নিজেই। পাশাপাশি এ উপহার নিয়ে তিনি কী করবেন, সেটাও জানতে চেয়েছেন। এদিন ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “গত সন্ধ্যায় আলজেরিয়ার জাতীয় দিবসে, আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মনোনয়নক্রমে, প্রধান অতিথি হিসেবে যোগ দিই। অনুষ্ঠানে আমাকে পালতোলা দাঁড় পরিচালনাকারী মাঝিসহ নৌকার প্রতিকৃতি উপহার হিসেবে দেওয়া হয়। কূটনৈতিক সৌজন্যবশত: আমি তা গ্রহণ করি। উপহারটিতে দূতাবাসের নাম লিখিত আছে। লক্ষ্য করুন, এটার সঙ্গে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীকের কোনো মিল নাই” (ফেসবুক অপরিবর্তিত)।

এরপর তিনি ব্যবহারকারীদের কাছে পরামর্শ চেয়ে আরও লেখেন, ‘এখন যদি আমি এটি আলজেরীয় দূতাবাসে ফেরত পাঠাই, তাহলে এটা অসৌজন্যমূলক ও হীনমন্যতা প্রসূত হবে। তবে আমি এটি সরকারি তোষাখানায় জমা দিতে পারি। যদিও এটা খুব মূল্যবান কিছু নয়, তবুও শৈলান প্রবীণ নিবাসে রাখতে পারি, অথবা নিজে রেখে দিতে পারি। আপনারাই বলুন কী করব? পাঠকের পরামর্শ পেলে উপকৃত হব।’ প্রসঙ্গত, শনিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে ঢাকার আলজেরিয়া দূতাবাস ১৯৫৪ সালের গৌরবময় বিপ্লবের ৭১তম বার্ষিকী উদযাপন করেছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এছাড়াও বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সরকারি-বেসরকারি কর্মকর্তারা।

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি