কোচিং সেরে ফেরার পথে নাবালিকাকে গণধর্ষণ, হাড়হিম ঘটনা দমদমে

Share:

নিজস্ব প্রতিনিধি: দমদমে সপ্তম শ্রেণির নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল তিন বন্ধুর বিরুদ্ধে। এই ঘটনায় প্রবল চঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে ধর্ষণ, জোর করে আটকে রাখা সহ একাধিক মামলা দায়ের করা হয়েছে। দমদমের বাসিন্দা ওই নাবালিকা সপ্তম শ্রেণির পড়ুয়া। শনিবার সন্ধ্যাবেলা পড়তে গিয়েছিল সে। ফেরার সময় এক বন্ধুর সঙ্গে দেখা হয়। 

কমলাপুর পার্কে বসে দুজনে মিলে গল্প করে তারা। এরপর নাবালিকা ও তার বন্ধুর সঙ্গে যোগ দেয় আরও দু‘জন। অভিযোগ, এরপর এই তিন পুরুষ বন্ধু মিলে নাবালিকাকে জোর করে টোটোতে টেনে ওঠায়। নাবালিকা বারবার পালানোর চেষ্টা করেও পারেনি। অভিযুক্তরা তাকে নিয়ে যায় দু‘নম্বর মতিলাল কলোনির হরিজন বস্তিতে। সেখানকার একটি ঝুপড়িতে তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।

একসময় পালানোর সুযোগ পেয়ে অভিযুক্তের হাত ছেড়ে পালিয়ে নিজের বাড়িতে ফিরে আসে নাবালিকা। তাকে অসুস্থ ও বিধ্বস্ত অবস্থায় দেখে পরিবারের লোকদের সন্দেহ হয়। তারা নাবালিকাকে জিজ্ঞাসা করতেই সে সবটা জানায়। এরপর রাতেই দমদম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। টোটোচালক সহ তিনজনকেই গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের কঠিন শাস্তির দাবি তুলেছে নির্যাতিতার পরিবার। শুরু হয়েছে তদন্ত।

যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে তারা হল রিকি পাসোয়ান, রাজেশ পাসোয়ান এবং সঞ্জয় সাহা। দমদম থানার পুলিশ এদেরকে গ্রেফতার করেছে। এই ঘটনায় যশোর রোড এইচএমবি গেটের সামনে প্রায় ঘন্টাখানেক বিক্ষোভ কর্মসূচি পালন করে ভারতীয় জনতা পার্টি। টায়ার পুড়িয়ে বিক্ষোভ দেখানো হয়। ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তাদেরকে আজ ব্যারাকপুর মহকুমা আদালতে পাঠায় দমদম থানার পুলিশ।

চকোলেট থেকে স্যালাড, সবেতেই লুকিয়ে আছে সাধারণ ‘শ্যাওলা’

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

‘অন্য কাউকে ভালোবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি