কলকাতায় মেঘলা আকাশ, বুধবার ফের বৃষ্টির পূর্বাভাস উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণা জেলাতে

Share:

নিজস্ব প্রতিনিধি:দক্ষিণবঙ্গের তাপমাত্রা শনিবারের তুলনায় রবিবার ২ ডিগ্রি মতো কমে গেছে। তার মূলত কারণ মেঘলা আকাশ। রবিবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য এই খবর জানান। তিনি বলেন, সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গে(South Bengal) সেই অর্থে কোন বৃষ্টির সম্ভাবনা নেই। তবে ৫ নভেম্বর বুধবার উপকূলের জেলা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মূলত কারণ মায়ানমার উপকূলে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে । ৬ নভেম্বরের পরে দক্ষিণবঙ্গের বৃষ্টির সম্ভাবনা কমে যাবে ।

উত্তরবঙ্গের(North Bengal) ক্ষেত্রে রবিবার প্রত্যেকটি জেলাতেই বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।সোমবার শুধুমাত্র দার্জিলিং এবং কালিংপং এ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। সোমবারের পর থেকে উত্তরবঙ্গ পুরোপুরি শুষ্ক থাকবে। দক্ষিণবঙ্গের তাপমাত্রা কমে যাওয়ার পরে এখন যেখানে দাঁড়িয়েছে তাতে আগামী পাঁচ দিন এরকমই তাপমাত্রা থাকবে। দক্ষিণবঙ্গের তাপমাত্রা ধীরে ধীরে নিম্নমুখী হবে। বুধবারের পর থেকে দক্ষিণবঙ্গেও বৃষ্টি কমে যাবে। শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। চলতি মাসের মাঝামাঝির দিক থেকে ধীরে ধীরে শীত অনুভব হবে বঙ্গে এমনটাই মনে করছেন আবহাওয়াবিদরা। নভেম্বরের শেষ থেকে জাঁকিয়ে পড়তে পারে শীত।

এদিকে,বৃহস্পতিবার রাত থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় অবিরাম বৃষ্টি চলছে। ফলে ফুলেফেঁপে উঠেছে একাধিক নদী। রাজগঞ্জ ব্লকের পোড়াঝার এলাকায় গিয়ে দেখা গেছে, চোখেমুখে ভয় আর অনিশ্চয়তার ছাপ নিয়ে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। অনেকে আগেভাগেই ঘরবাড়ি ছেড়ে স্থানীয় স্কুলে আশ্রয় নিয়েছেন।আতঙ্কে রাতের ঘুম উড়েছে পোড়াঝার এলাকার বাসিন্দাদের। মাত্র এক মাস আগেই—গত ৪ঠা অক্টোবরের ভয়াবহ বন্যায় সব হারিয়েছিলেন এই এলাকার মানুষ। ঘূর্ণিঝড় মন্থার শক্তি কমলেও, নতুন করে টানা বৃষ্টির জেরে ফের দুঃস্বপ্ন ঘনাচ্ছে তাঁদের জীবনে।

চকোলেট থেকে স্যালাড, সবেতেই লুকিয়ে আছে সাধারণ ‘শ্যাওলা’

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

‘অন্য কাউকে ভালোবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি