বিজেপির মুখে জুতো ও কাদা ছুঁড়ে মারার হুঁশিয়ারি মালদা জেলা তৃণমূল সভাপতির

Share:

নিজস্ব প্রতিনিধি,সামসী: SIR চলাকালীন বেলাগাম জেলা তৃণমুল সভাপতি। বিজেপির মুখে জুতো ও কাদা ছুঁড়ে মারার হুঁশিয়ারি জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির(Abdur Rahim Bakshi)। মালদার সামসীতে(Samshi) তৃণমূলের BLA-2 কর্মীদের সভায় বিস্ফোরক আব্দুর রহিম বক্সি। বক্তব্য রাখতে গিয়ে রবিবার তিনি বলেন,”আমার বিধানসভা এলাকায় কোনো রোহিঙ্গা বা বাংলাদেশি নেই। ভোটার তালিকায় একশো নাগরিক তালিকা প্রকাশ করে বিজেপির মুখে জুতো ছুঁড়ে মারব। এমনকি মুখে কাদা মাখাব।”এসআইআর প্রাক্কালে বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন মালদহ জেলা তৃণমূলের সভাপতি তথা মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বকসি।

যদিও জেলা সভাপতির এই বক্তব্যকে বাংলাদেশের লাভলি খাতুনের প্রসঙ্গে টেনে পাল্টা কটাক্ষ ছুঁড়েছে বিজেপি।উল্লেখ্য, দুদিন বাদেই মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি ভোটার তালিকা যাচাইয়ে যাবেন বিএলও-রা। সেই বিএলও দের পাশে ছায়া সঙ্গী হিসেবে থাকবেন তৃণমূল কংগ্রেসের বুথ লেভেল এজেন্ট বিএলএ-২। রবিবার মালতীপুর বিধানসভার ২৪৫ জন বিএলএ-২ দের দলীয় নির্দেশ বোঝানোর পাশাপাশি তাদের হাতে পেন,ডায়েরি ও কভার ফাইল দিয়ে সংবর্ধনা জানানো হয়।

সেখান থেকেই বিজেপির বিরুদ্ধে হুমকি ছোড়েন জেলা তৃণমূল সভাপতি। এর আগে,SIR থেকে বৈধ ভোটারের নাম বাদ গেলে বিজেপি নেতাদের গাছে বেঁধে উল্টো করে ঝুলিয়ে মারার হুঁশিয়ারি দেন হাড়োয়ার দাপুটে তৃণমূল নেতা আব্দুল খালেক মোল্লার।
দলের নির্দেশ মেনে বসিরহাটের হাড়োয়া ২নং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এস আই আর নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয় শালিপুর অঞ্চলের খলিসাদী কমিউনিটি হলে। আর এখানেই নেতা- কর্মী সমর্থকদের সামনে বিজেপি নেতাদের উদ্দেশ্যে তৃণমূল নেতা আব্দুল খালেক মোল্লা বলেন, এস আই আর থেকে কোন বৈধ ভোটারের নাম যদি বাদ যায় এলাকার বিজেপি নেতাদের উল্টো করে গাছে ঝুলিয়ে পেটানো হবে। এরকমই হুশিয়ারি দেন আব্দুল খালেক মোল্লা। এ দিনের এই বক্তব্য নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে একাধিক মহলে। এই বেফাঁস মন্তব্য করে বসেন তিনি একে ঘিরে বিতর্ক দেখা দিয়েছে।

তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ডল যে রকম নির্দেশ দেবে সেভাবেই দলের সৈনিক হিসেবে তারা ঝাপিয়ে পড়বেন। এদিকে, উত্তর ২৪ পরগনা জেলার বামনগাছিতে রক্তদান শিবিরের অনুষ্ঠানে উপস্থিত হয়ে দলের মহিলা কর্মীদের তার অন্তর্গত এলাকায় প্রত্যেকটি মহিলাদের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানোর নির্দেশ দিলেন উত্তর ২৪ পরগনা জেলা আই এন টি টি ইউসি’র সভাপতি তাপস দাশগুপ্ত। তিনি বলেন,বিজেপি চক্রান্ত করে আমাদের এনআরসি’ র মধ্য দিয়ে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে। এই বলেই ভয় দেখাতে হবে প্রতিটি বাড়ির সাধারণ মহিলা ভোটারদের নির্দেশ তাপস দাশগুপ্তের।

চকোলেট থেকে স্যালাড, সবেতেই লুকিয়ে আছে সাধারণ ‘শ্যাওলা’

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

‘অন্য কাউকে ভালোবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি