SIR শুরুর দিনেই রাজপথে মমতা-অভিষেক, কখন, কোন পথে মিছিল? যানজট কেমন?

Share:

নিজস্ব প্রতিনিধি : SIR ইস্যুতে সরগরম বাংলা। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু হয়েছে। ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে বুথ স্তরের আধিকারিক অর্থাৎ বিএলও-রা এই কাজগুলি করছেন। এই SIR পরিস্থিতিতে রাজ্যের মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। মানুষের পাশে থাকতে এই অবস্থায় পথে নামছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

জানা গিয়েছে, দুপুর ১:৩০ টা নাগাদ রেড রোডে ডক্টর বি আর আম্বেদকর মূর্তির সামনে সকলকে জমায়েত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দুপুর আড়াইটা থেকে শুরু হবে মুখ্যমন্ত্রীর মিছিল। আম্বেদকর মূর্তির সামনে থেকে মিছিল শুরু হয়ে শেষ হবে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। এসআইআর-র খবর শুনে একের পর এক আত্মহত্যা ও মৃত্যুর খবর রাজ্যে। এর প্রতিবাদে রাজপথে নামছেন মমতা-অভিষেক। প্রায় সাড়ে তিন কিলোমিটারের বেশি রাস্তা হাঁটবেন তাঁরা। বিআর আম্বেদকর মূর্তির সামনে থেকে মিছিল শুরু করে রানি রাসমনি, ডরিনা ক্রসিং, সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে মিছিল পৌঁছবে জোড়াসাঁকোতে। সেখানেই বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী। 

পাশাপশি মঙ্গলবার শহরে একাধিক মিছিল-মিটিং হতে পারে। বিকেল ৪.৩০: বিআর আম্বেদকর স্ট্যাচু থেকে মুখ্যমন্ত্রীর মিছিলের কারণে যানজট রেড রোড-আর আর অ্যাভিনিউ -ডোরিনা ক্রসিং- জে.এল নেহেরু রোড- কেসি দাস- সিআর অ্যাভিনিউতে। একই সময়ে মিছিল বেরোতে পারে কলেজ স্ট্রিট, এম.জি রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর লেনেও। ফলে সেই রাস্তায় যানজট হতে পারে। বিকেল থেকে শহর কলকাতার একাংশে মিছিলের জন্য যানজট হতে পারে। তবে পরিস্থিতি সামাল দিতে রয়েছে পুলিশও।

একটি বৈধ ভোটারের নাম যেন এসআইআরের কারণে বাদ না যায়, রাজ্যজুড়ে যেভাবে মৃত্যু মিছিল চলছে চার দায় কে নেবে সবটাই জানার চেষ্টা চলছে। এদিন মিছিলের শেষে রাজ্যের প্রশাসনিক প্রধানের বক্তব্য়ের ঝাঁঝ আরও বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে এনুমারেশন ফর্ম দেওয়ার কাজ। বাড়িতে বাড়িতে গিয়ে সেই ফর্ম পৌঁছে দিচ্ছে বিএলওরা। সোমবার সমস্ত মন্ত্রীদের জেলাতেই থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সমস্ত প্রক্রিয়ার ওপরে নজর রাখার কথা বলা হয়েছে। গোটা এসআইআর প্রক্রিয়ার ওপরেই নজর রয়েছে রাজ্যের শাসক দলের।

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

‘অন্য কাউকে ভালোবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

অন্ডালে কান্স্যার হাসপাতালের শিলান্যাসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি