৪৩ বছর ধরে কারাবন্দি ভারতীয় বংশোদ্ভূতর নির্বাসন স্থগিত করল মার্কিন আদালত

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিবাসন বিভাগকে ভারতীয় বংশোদ্ভূত সুব্রহ্মণ্যম ভেদামের নির্বাসন স্থগিত করার নির্দেশ দিয়েছে দুটি মার্কিন আদালত। তিনি খুনের অভিযোগে ৪০ বছরেরও বেশি সময় ধরে কারাগারে ছিলেন। সম্প্রতি তা খারিজ করা হয়েছে। সুব্রহ্মণ্যম ভেদামের বয়স ৬৪ বছর। পরিবারের কাছে তিনি পরিচিত ‘সুবু’। এই মুহূর্তে তিনি আটক রয়েছেন লুইসিয়ানার একটি আটক কেন্দ্রে। গত সপ্তাহে, একজন অভিবাসন বিষয়ক বিচারক সুব্রহ্মণ্যম মামলা পর্যালোচনা করা হবে কিনা তা সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত বহিষ্কার স্থগিত রেখেছিলেন। এই প্রক্রিয়ায় কয়েক মাস সময় লাগতে পারে। পেনসিলভানিয়ার একটি জেলা আদালতও একই দিনে তাঁর বহিষ্কার স্থগিত করেছিলেন।

৯ মাস বয়সে মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছিলেন ভেদাম। ১৯৮০ সালে মার্কিন বাসিন্দা থমাস কিনসারকে হত্যা করা হয়। অভিযোগের আঙুল ওঠে ভেদামের দিকে। ১৯৮২ সালে তাঁকে গ্রেফতার করা হয়। ১৯ বছর বয়সী কিনসার ১৯৮০ সালের ডিসেম্বরে নিখোঁজ হন। নয় মাস পর জঙ্গলে তার মৃতদেহ পাওয়া যায়। ভেদামই ছিল একমাত্র ব্যক্তি যার সঙ্গে কিনসারের শেষ দেখা হয়েছিল। এই সময়কালে মার্কিন যুক্তরাষ্ট্রের বৈধ স্থায়ী বাসিন্দা ভেদামকেও মাদকের অভিযোগে সংক্ষিপ্ত সময়ের জন্য আটক করা হয়েছিল।

১৯৮৩ সালে ভেদামকে দোষী সাব্যস্ত করা হয় এবং প্যারোল ছাড়াই যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। মাদক সংক্রান্ত অপরাধের জন্য তাকে আড়াই থেকে পাঁচ বছরের অতিরিক্ত কারাদণ্ড দেওয়া হয়। তাঁর আইনজীবীরা দাবি করেন যে ভেদামকে দোষী সাব্যস্ত করা হয়েছে সার্কামস্টানশিয়াল অর্থাৎ পরিস্থিতিগত প্রমাণের ভিত্তিতে। কোনও সাক্ষী, উদ্দেশ্য প্রমাণ ছাড়াই এই কারাদণ্ড দেওয়া হয়। বছরের পর বছর ধরে, সুব্রহ্মণ্যমের পরিবার তাকে নির্দোষ প্রমাণ করার জন্য অক্লান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

পেনসিলভানিয়ার কারাগারে ভেদাম তিনটি ডিগ্রি অর্জন করেছেন। একজন শিক্ষক হয়েছেন এবং অনেক বন্দিকে লেখাপড়াও শিখিয়েছেন। ভেদামের বাবা মারা যান ২০০৯ সালে, মাময়ের মৃত্যু হয় ২০১৬ সালে। ৪৩ বছরেরও বেশি সময় ধরে কারাবন্দি থাকার পর ৩ অক্টোবর  ভারতীয় বংশোদ্ভূত সুব্রহ্মণ্যম ভেদামে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। তবে, তারপরেই ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) তাকে হেফাজতে নিয়ে নির্বাসিত করতে চায়। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বলেছে যে হত্যা মামলার প্রত্যাহার মাদক অপরাধের দোষী সাব্যস্ততা বাতিল করে না। ভেদামের বোন এবং আইনজীবীরা এর পরিপ্রেক্ষিতে যুক্তি দিয়েছেন যে চার দশকেরও বেশি সময় ধরে তার অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে। এই শাস্তি তো মাদক অভিযোগের শাস্তির থেকে অনেক বেশি।

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি