PSC ক্লার্কশিপ পার্ট ২-এর পরীক্ষা কবে, ঘোষণা করল কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য জুড়ে SIR নিয়ে উত্তপ্ত আবহাওয়া। নির্বাচন কমিশনকে প্রায় প্রতিটি কথায় ধুয়ে মুছে সাফ করে দিচ্ছে রাজ্য সরকার। মঙ্গলবার SIR ইস্যুতে রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সব ডামাডোলের মধ্যেই পিএসসি ক্লার্কশিপ পার্ট ২-এর দিনক্ষণ ঘোষণা করা হল। মঙ্গলবার পার্ট টু পরীক্ষার দিন ও সময় ঘোষণা করেছে পাবলিক সার্ভিস কমিশন।

পিএসসি ক্লার্কশিপের পার্ট ১ এর পরীক্ষা আগেই হয়েছে। অপেক্ষা ছিল পার্ট ২ নিয়ে ঘোষণার। পরীক্ষার্থীরা চিন্তায় ছিলেন যে কবে পার্ট ২ এর ফল ঘোষণা হবে। এবার হল অপেক্ষার অবসান। পাবলিক সার্ভিস কমিশন জানিয়েছে ২৮ ডিসেম্বর, রবিবার পিএসসি ক্লার্কশিপ পার্ট ২-এর পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার সময়সীমা থাকবে ১ ঘণ্টা। ২৮ তারিখ দুপুর ১২টা থেকে শুরু হবে পরীক্ষা। চলবে  ১টা পর্যন্ত।

ক্লার্কশিপের দ্বিতীয় পর্যায়ের পরীক্ষার জন্য ৮টি পরীক্ষাকেন্দ্র নিশ্চিত করা হয়েছে। তাই ৮টি কেন্দ্রেই হবে পরীক্ষা। পরীক্ষার্থীরা  কলকাতা, বারাকপুর, বর্ধমান, মেদিনীপুর ও খড়্গপুর, বহরমপুর, রায়গঞ্জ ও শিলিগুড়িতে পিএসসি ক্লার্কশিপ পার্ট ২-এর পরীক্ষা দিতে পারবেন।

ক্লার্কশিপ পার্ট ১ পরীক্ষা আগে হয়েছিল। ওটি মূলত একটি অবজেক্টিভ বা বহুনির্বাচনী পরীক্ষা। সেখানে সাধারণ জ্ঞান, পাটিগণিত এবং ইংরেজি থেকে প্রশ্ন থাকে। এই পরীক্ষাটি মোট ১০০ নম্বরের হয়। সময় থাকে মোট ১ ঘণ্টা ৩০ মিনিট। নেগেটিভ মার্কিং থাকে। প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হয়। পার্ট ২ পরীক্ষাটি হল একটি লিখিত পরীক্ষা। পার্ট ১-এ উত্তীর্ণ হন তারা পার্ট ২’তে বসার সুযোগ পান।

খাবার ও টাকা মজুত করে রাখুন, করোনার চেয়েও ভয়ঙ্কর হবে ২০২৭, সতর্ক করলেন AI গবেষক

‘অন্য কাউকে ভালোবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

অন্ডালে কান্স্যার হাসপাতালের শিলান্যাসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি